হাওড়া , ১৩ সেপ্টেম্বর:- কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রের জাপানি গেট থেকে কাটলিয়া অবধি মহামিছিল হল মন্ত্রী তথা ডোমজুড় কেন্দ্রের বিধায়ক রাজীব বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রতিবাদ মিছিল কার্যত এদিন জনজোয়ারের চেহারা নেয়। এদিন রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন কোভিড পরিস্থিতিতে সংক্রমণের কারণে তৃণমূলের প্রতিটি স্তরের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে তাদের সাহায্য করছিল। কোনওরকম রাজনৈতিক কর্মসূচি তৃণমূল কংগ্রেস এই সময় নেয়নি। যদিও রাজ্যের কিছু বিরোধী রাজনৈতিক দল এই সুযোগকে কাজে লাগিয়ে রাজ্যে অশান্তি পাকানোর চক্রান্ত করেছে। আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই চক্রান্তের প্রতিবাদ জানাতে এবং কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল করেছি।
Related Articles
দেশে সংক্রমণের বিস্ফোরণ, রাজ্যসফর বাতিল করে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী
কলকাতা , ২২ এপ্রিল:- ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। আর এই নিয়েই শুক্রবার পর্যালোচনা বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার জেরে আগামিকাল বঙ্গে ভোট-প্রচারে আসছেন না মোদি। একদিনেই চারটি সভা ছিল তাঁর। বাতিল হল প্রত্যেকটি। বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সারা দেশে কোভিডে আক্রান্ত হয়েছে ৩ লক্ষের বেশি মানুষ। যা সর্বকালীন রেকর্ড। […]
ভুয়ো ফোনে সাড়া দিয়ে এবারে খোয়া গেল কন্যাশ্রীর টাকা।
হুগলি,২৭ ফেব্রুয়ারি:- ভুয়ো ফোনে সাড়া দিয়ে এবারে খোয়া গেল কন্যাশ্রীর টাকা। চাঞ্চল্যকর ঘটনাটি চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল সাধুর বাগানের। প্রতারিত ছাত্রীর নাম রিয়া পাত্র। রিয়া বর্তমানে হুগলি ওমেন্স কলেজের কলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। গত 22 তারিখ দুপুরে রিয়ার ফোনে একটি ফোন আসে। ফোনের ওপার থেকে বলা হয় এলাহাবাদ ব্যাংক থেকে বলছি আপনার এটিএম কার্ড […]
কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হলো নবগ্রামে।
হুগলি,৩ এপ্রিল:- কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করা হলো নবগ্রামে।এই মুহূর্তে করোনা ভাইরাসের মোকাবিলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার।এবার সেই পথে হেঁটে নবগ্রাম গোলকমুন্সি হাসপাতালকে নিজেদের দায়িত্বে নিয়ে কোয়ারেন্টাইন সেন্টার তৈরি করলো নবগ্রাম গ্রামপঞ্চায়েত।উপপ্রধান গৌর মজুমদার বলেন যারা বিদেশ বা ভিনরাজ্য থেকে এসেছেন বা করোনা সন্দেহের তালিকায় আছে তাদের এই কোয়ারেন্টাইন সেন্টারে রাখা […]








