হুগলি , ১৩ সেপ্টেম্বর:- হুগলি জেলার কোন্নগরে রবিবার রক্তদান শিবিরের আয়োজন করে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব লালহলুদ ঐক্য। এদিনের রক্তদান শিবিরে দেখা গেল চাঁদের হাট। এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় গৌতম সরকার, শিশির ঘোষ সহ প্রাক্তন ভারতীয় ফুটবল দলের খেলোয়াড়রা। এছাড়াও উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূলের সভাপতি দিলীপ যাদব, ইস্টবেঙ্গল ক্লাব সচিব মানস রায়, লালহলুদ ঐক্যের সম্পাদক জয়ন্ত চক্রবর্তী। এদিনের রক্তদান শিবিরে এসে প্রাক্তন ভারতীয় দলের ফুটবলার গৌতম সরকার বাংলার ফুটবলে বাংলার ছেলেদের হয়ে সওয়াল করেন। এদিন গৌতম সরকার বলেন এখন বিদেশী খেলোয়াড়দের নিয়ে বেশি মাতামাতি হয় কিন্তু যদি বাংলার খেলোয়াড়দের নিয়ে সেটা হতো তাহলে ভারতীয় ফুটবলের আরো উন্নতি হতো। অপরদিকে এবছর ইস্টবেঙ্গল আইএসএল খেলবে সেই প্রসঙ্গে লালহলুদ ঐক্যের সম্পাদক বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের স্বপ্নের ক্লাবকে আই এস এল খেলার সুযোগ করিয়ে দিয়েছেন, তাই লাল হলুদ সমর্থকরা কৃতজ্ঞ। এবছর ইস্টবেঙ্গল আইএসএল খেলায় মশাল জ্বালাবে বলে আশাবাদী সমর্থকরা।
Related Articles
ডেঙ্গুতে প্রাণহানি রুখতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ৩০ সেপ্টেম্বর:- ডেঙ্গুতে যাতে রাজ্যে একটি ও প্রাণহানি না হয় তা নিশ্চিত করতে নজরদারি আরও কঠোর করতে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে ডেঙ্গু নিয়ে মুখ্য সচিবের নেতৃত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ফোন মারফত যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি প্রয়োজনে ডেঙ্গু মোকাবিলায় সপ্তাহে সাতদিন ২৪ ঘণ্টা কাজ করতে প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী নির্দেশ […]
একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সোজা মঙ্গলাহাটে মুখ্যমন্ত্রী।
হাওড়া, ২১ জুলাই:- বৃহস্পতিবার মধ্যরাতে হাওড়ার পোড়া মঙ্গলাহাটে যে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শুক্রবার দুপুরে একুশে জুলাইয়ের সমাবেশের পর সেই মঙ্গলাহাট পরিদর্শন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন মঙ্গলাহাটে এসে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। ব্যবসায়ীরা মুখ্যমন্ত্রীর সামনেই ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তারা মুখ্যমন্ত্রীকে সাহায্যের আবেদন জানান। মুখ্যমন্ত্রী বলেন, আগে আমাকে […]
ব্যারাকপুরের উমাশশী উচ্চবিদ্যালয়ে মেডিকাল স্ক্রিনিং-এর জন্য নিয়ে আসা হচ্ছে পরিযায়ী শ্রমিকদের।
উঃ২৪পরগনা ,২৯ মে:- ইতিমধ্যেই নানা স্থান থেকে আসতে শুরু করেছে পরিযায়ী শ্রমিকরা। সেই মত উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরেও ফিরেছে বেশ কিছু পরিযায়ী শ্রমিক। তাদেরকে প্রাথমিক ভাবে ব্যারাকপুরে অবস্থিত উমাশশী উচ্চ বিদ্যালয়ে মেডিকাল স্ক্রিনিং -এর জন্য নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে মেডিকাল স্ক্রিনিং- এর পর ঠিক হবে যে এদের মধ্যে কারা হোম কয়ারেন্টাইনে পাঠানো হবে আর কাদের […]










