সোজাসাপটা ডেস্ক ,২৩ জুন:- যেখানে লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জগৎবিখ্যাত পুরীর রথযাত্রা অনুষ্ঠিত হয়। এবার কিন্তু সম্পূর্ণ আলাদা। সেখানে কয়েক লক্ষ মানুষের জনসমাগম ঘটে জগন্নাথ দেবের ঐতিহাসিক পুরীতে। এবারে কিন্তু আদালতের নির্দেশে শহরে কার্ফু জারি রয়েছে। এবং সরকারি নিয়মে ও গাইডলাইন মেনে করোনার আবহে এবারে লোক সংখ্যা ছিল প্রায় হাতে গোনা। সুপ্রিম কোর্ট যে সমস্ত গাইডলাইনগুলো উদ্যোক্তাদের দিয়েছিল তা অক্ষরে অক্ষরে মেনে আজকের রথযাত্রা হয় । জগন্নাথ ,বলরাম ,সুভদ্রার তিনটি রথ টানার জন্য দেড় হাজার সেবাইত হাজির ছিলেন। জগন্নাথ দেবের রথ তালধ্বজ ,বলভদ্র এর রথ নান্দীঘোষ ,এবং সুভদ্রার রথ দর্পদোলন। তার আগে প্রত্যেককে সরকারি নির্দেশ মতো স্যানিটাইজ করতে হয়েছে। তবে এবারে যারা রথের দড়িতে টান দিয়েছেন প্রত্যেককেই সামাজিক দূরত্ব যেমন মেন্টেন করতে হয়েছে তার সঙ্গে সঙ্গে প্রতিষেধক ব্যবহার করেছেন। এদিকে সকাল সাতটার মধ্যে বিভিন্ন ধর্মীয় আচার নীতি সারা হয়। পুরীর মহারাজার রীতি অনুযায়ী পথে ঝাড়ু দেন। এবং বেলা বারোটার সময় জগন্নাথ দেবের রথ মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মাসির বাড়ি রওনা দেয়। তিন কিলোমিটার পথ পেরিয়ে মহাপ্রভুর রথ পৌঁছেয় গুন্ডিচাবাড়ি।
Related Articles
আজ থেকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হলো।
কলকাতা, ১০ জানুয়ারি:- সারা দেশের সঙ্গে এরাজ্যেও আজ করোনা টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে। সাড়ে ৭ লক্ষ স্বাস্থ্যকর্মী, সাড়ে ১০ লক্ষ প্রথম সারির করোনা যোদ্ধা এবং ২২ লক্ষ কোমর্বিডিটি থাকা ষাটোর্ধ্ব ব্যক্তি এই বুস্টার ডোজ পাবেন।প্রথম দিনে ফ্রন্টলাইনার এবং প্রবীণ নাগরিক মিলিয়ে ২ লাখ নাগরিককে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া রয়েছে বলে স্বাস্থ্য দফতর […]
ডেঙ্গু প্রতিরোধ ও চিকিৎসা খাতে ৮১৫ কোটি টাকা বরাদ্দ রাজ্যের।
কলকাতা, ২৩ মার্চ:- আসন্ন বর্ষার মরশুমে ডেঙ্গু প্রতিরোধ ও রোগীদের চিকিৎসা খাতে রাজ্য সরকার ৮১৫ কোটি টাকা বরাদ্দ করেছে। গ্রাম এবং শহরাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে মশার লার্ভা মারা এবং সচেতনতা প্রচারের জন্য এক লক্ষ ৩২ হাজার কর্মীকে নিয়োগ করা হয়েছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় ১৫ সদস্যের একটি করে দলকে এই কাজে নিযুক্ত করা হচ্ছে। আধা […]
আরজি কর কাণ্ডের বিচার চেয়ে হাওড়ায় পথে নামল ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র-ছাত্রীরা।
হাওড়া, ২১ আগস্ট:- আরজি কর হাসপাতালের ঘটনার বিচার চেয়ে এবার পথে নামলো ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা। বুধবার দুপুরে হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীরা আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে পদযাত্রা করেন হাওড়ার রাজপথে। এদিন তাঁরা হাওড়ার দালালপুকুর ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে জাস্টিস চাই স্লোগান দিয়ে নতুন রাস্তা, ইছাপুর জল ট্যাঙ্ক হয়ে হাওড়ার কদমতলায় আসেন। এবং সেখান থেকে মিছিল ঘুরিয়ে […]









