স্পোর্টস ডেস্ক , ২৪ জুন:- ইংল্যান্ড সফর অনিশ্চিত পাকিস্তানের। করোনা আক্রান্ত দুদিনে ১০ জন পাকিস্তান ক্রিকেটার। সোমবার শাদাব খান, হ্যারিস রাউফ ও হায়দার আলি ৩ জন আক্রান্ত হন। মঙ্গলবার জানা যায় আক্রান্ত হয়েছেন আরও ৭ জন ক্রিকেটার। যে পাক ক্রিকেটারদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে তারা হলেন, ফাখার জামান, ইমরান খান, মহম্মদ হাফিজ, মহম্মদ হাসনাইন, মহম্মদ রিজওয়ান, ওয়াহাব রিয়াজ এবং কাশিফ ভাট্টি। রাওয়ালপিন্ডিতে চলা পাক ক্রিকেটারদের এই শারীরিক পরীক্ষা এখনও শেষ হয়নি। এখনও শোয়েক মালিক, পাক জাতীয় দলের ফিজিও ক্লিফ ডিকন এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের শারীরিক পরীক্ষা এখনও বাকি। তবে এই মোট ১০ ক্রিকেটার বাদেও পাকিস্তান জাতীয় দলের সাপোর্ট স্টাফ মালাং আলিও করোনায় আক্রান্ত হয়েছেন। আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে পাকিস্তান ক্রিকেট দলের। সেই দলের সদস্য ছিলেন করোনায় আক্রান্ত পাক ক্রিকেটারদের বেশিরভাগ খেলোয়াড়। ফলে করোনা আতঙ্কে কাঁপছে গোটা পাক দল। যদিও ইংল্যান্ড সফর বাতিল করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়।
Related Articles
আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডলকে হেনস্থার অভিযোগে কমিশনে অভিযোগ দায়ের।
হুগলি , ৬ এপ্রিল:- হুগলির আরামবাগে প্রার্থী সুজাতা মন্ডল খাঁয়ের ওপর হামলার ঘটনায় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ইমেইল মারফত দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছেন। ওই ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের কর্মী ও প্রার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য কমিশনের কাছে […]
কালীপুজোর প্রাক্কালে এনফোর্সমেন্ট ব্রাঞ্চের বিশেষ অভিযান , হাওড়ায় উদ্ধার শব্দবাজি , গ্রেফতার ১।
হাওড়া , ৪ নভেম্বর:- কালিপুজো ও দীপাবলীর প্রাক্কালে বাজি উদ্ধারের ঘটনায় বড়সড় সাফল্য পেল হাওড়া হাওড়া সিটি পুলিশ। মঙ্গলবার হাওড়া সিটি পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ(ইবি) এবং দাসনগর থানা যৌথভাবে হানা দিয়ে ইছাপুরের একটি দোকান থেকে বাজেয়াপ্ত করে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি। এই শব্দবাজি সংগ্রহ, বিক্রি এবং সরবরাহের অভিযোগে পুলিশ এক বিক্রেতাকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রের খবর […]
রীতি মেনেই চন্দননগরে জগদ্ধাত্রীর কাঠামো পূজা অনুষ্ঠিত।
হুগলি, ২৪ অক্টোবর:- রাজ্য জুড়ে যখন দেবী উমার বিসর্জনে বিষাদের সুর ঠিক তখনই চন্দননগরবাসী মাততে শুরু করল দেবী হৈমন্তীকার আগমনের অপেক্ষায়। গোটা রাজ্য যখন মা দুর্গার বিদায়ের বিষাদে মন ভারাক্রান্ত করতে শুরু করেছে। ঠিক চন্দননগরবাসী তখন থেকেই দেবী হৈমন্তিকার আগমনের অপেক্ষায় আজ থেকেই দিন গোনা শুরু করল। রীতি মেনে চন্দননগরের বিভিন্ন জগদ্ধাত্রী পুজো কমিটিতে কাঠমো […]







