হুগলি , ২০ জুলাই:- মদের নেশায় এক মহিলা কে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠল প্রতিবেশি যুবকের বিরুদ্ধে। সোমবার রাত সাড়ে নটা নাগাদ ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের প্রভাসনগরে।পুলিশ জানিয়েছে মৃতের নাম দিপালী মুখোপাধ্যায় (৪৩) বাড়ি প্রভাসনগর নয় ঘর কলোনীতে । অভিযুক্তের নাম অমল সমাদ্দার । মদের নেশায় পালাতে গিয়ে পড়ে যায় অমল । শ্রীরামপুর থানার পুলিশ এসে মহিলার মৃতদেহ উদ্ধার করে শ্রীরামপুর ওয়ালশে নিয়ে যায় । অভিযুক্ত কে হাসপাতালে ভর্তি করা হয়েছে । রাতে মৃতের পরিবার শ্রীরামপুর থানায় খুনের অভিযোগ দায়ের করেছে । অভিযুক্ত বিজেপির সক্রিয় কর্মী বলে অভিযোগ প্রাক্তন কাউন্সিলর পিন্টু নাগের।
Related Articles
মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতীক্ষার অবসান পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পীদের।
কলকাতা, ২০ মে:- মুখ্যমন্ত্রীর নির্দেশে দীর্ঘ প্রতিক্ষার অবসান হল পশ্চিম মেদিনীপুরের মাদুর শিল্পিদের। সবংয়ে মাদুর হাব তৈরীর জন্য রাজ্য সরকারের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের পক্ষ থেকে ৪ কোটি ৯৯ লক্ষ ৯৭ হাজার ২৯৩ টাকা বরাদ্দ করা হয়েছে। সবং থানার রুইনানে দুই একর জমির ওপর এই মাদুর হাব তৈরি হবে। গোটা বিষয়টিকে ঐতিহাসিক পদক্ষেপ […]
লকডাউন উপেক্ষা করে সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে চললো সালিশি সভা , উঠছে প্রশ্ন।
হুগলি , ৩১ আগস্ট:- হুগলির সিঙ্গুরের নসিবপুর পঞ্চায়েতে সোমবার সপ্তাহের প্রথমদিনে পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশের লকডাউন না মেনে দিব্বি পঞ্চায়েতের কার্যালয় খুলে রেখে শালিসি সভা করা হয়। এলাকাবাসীর অভিযোগ প্রশাসন যখন নির্দেশ দিয়েছেন। লকডাউনে মানুষ ঘড় থেকে বাহিরে বেড়ানোর জন্য মানা করছেন। ঠিক এই সময় হুগলির নসিবপুর পঞ্চায়েতের গিয়ে দেখা গেল। দূরত্ব বজায় না রেখে দিব্বি […]
তথ্য প্রমাণ ছাড়াই সন্দীপ ঘোষ ও টালা থানার ওসিকে গ্রেপ্তার করেছিল সিবিআই- কল্যাণ।
হুগলি, ১৫ ডিসেম্বর:- সন্দীপ ঘোষ টালা থানার ওসিকে তথ্য প্রমান ছাড়াই আন্দোলনের চাপে গ্রেফতার করেছিল সিবিআই, তাদের বিরুদ্ধে চার্জশিট না দিতে পারা এবং জামিন হওয়া প্রসঙ্গে বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দেশে কংগ্রেস রাজ্যে সিপিএম এর অবদান নিয়েও বিজেপিকে আক্রমন। শ্রীরামপুরের তৃনমূল সাংসদ বলেন, সিবিআই যখন সন্দীপ ঘোষ আর ওসিকে গ্রেফতার করলো তখন তাদের বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্রের […]








