সুদীপ দাস , ২৯ মে:- চুঁচুড়ার প্রতাপপুরের বাসিন্দা চন্দন দত্ত (৩৫) আজ সকালে চুঁচুড়া ইমামবারা হাসপাতালে আসেন বুকের ব্যথা নিয়ে। অভিযোগ তাকে কর্মরত চিকিৎসক দূর থেকে দেখেই কিছু ওষুধ দিয়ে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে আসার কিছুক্ষন বাদেই মারা যান চন্দন বাবু। এরপরই এলাকার মানুষ তার নিথর দেহ নিয়ে বিক্ষোভ দেখতে থাকেন চুঁচুড়া ইমামবারা হাসপাতালে, চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি করতে থাকেন তারা। তাদের অভিযোগ মৃতদেহ আনার পরও কোনো ডাক্তার ছুঁয়ে দেখতে চায়নি নিথর শরীরটাকে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থার দাবিতে চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও র্যাফ। একপ্রস্থ লাঠিচার্জ করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়। এরপর পুলিশের হস্তক্ষেপেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আহত হন কিছু ব্যক্তি, তাদের চিকিৎসাও করা হয় চুঁচুড়া হাসপাতলে।
Related Articles
খ্যাতনামা যাত্রাশিল্পীর অসুস্থতার খবর পেয়ে নিজের উদ্যোগেই হসপিটালে ভর্তি করলেন গোঘাটের প্রাক্তন বিধায়ক।
গোঘাট, ৪ সেপ্টেম্বর:- আবারও মানবিক মুখ গোঘাটের প্রাক্তন বিধায়ক মানস মজুমদারে। শুক্রবার রাত্রি দেড়টা নাগাদ এক মহিলার অসুস্থতার খবর পেয়ে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা করেন তিনি। জানা গেছে, মেদিনীপুরের এক খ্যাতনাম যাত্রাশিল্পী কর্মসুত্রে কামারপুকুর আসেন।তিনি এখানে এসে অসুস্থ হয়ে পড়েন। তিনি প্রাক্তন বিধায়ক মানস মজুমদারকে ফোন করেন। সঙ্গে সঙ্গেই তিনি ব্যবস্থা গ্রহণ করেন। […]
দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ।
হুগলি, ১৭ মার্চ:- নৈহাটি থেকে চুঁচুড়ায় আসার সময় লঞ্চঘাট থেকে দশ কেজি গাঁজাসহ একজনকে আটক করল চুঁচুড়া থানার পুলিশ।যুবকের নাম রাকেশ মণ্ডল।নৈহাটি থেকে লঞ্চে গঙ্গার পার হয়ে আসার পথে গাঁজাসহ ধরা পড়ে রাকেশ।একটি বড় ব্যাগে সে গাঁজা পাচার করছিল।পুলিশের সন্দেহ হওয়ায় তাকে ধরে তল্লাসী করতেই উদ্ধার হয় গাঁজা।চুঁচুড়া ফেরিঘাটেই মাপার যন্ত্র নিয়ে এসে ওজন করা […]
পরিস্থিতি প্রায় স্বাভাবিক, চলছে পুলিশের টহলদারী।
হাওড়া, ৩১ মার্চ:- রামনবমীর মিছিল ঘিরে গতকাল অশান্তির ঘটনার পর আজ সকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছিল। গতকাল রামনবমীর মিছিল ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছিল শিবপুরে। পরে রাতের দিক থেকে আজ সকাল পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। কিন্তু পরিস্থিতি ফের অশান্ত হয়ে ওঠে বেলার পর থেকে। এদিন ফের প্রচুর মানুষ রাস্তায় বেরিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে […]










