দ:২৪পরগনা , ২৯ মে:- ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত দক্ষিণ ২৪ পরগনায় ঢুকতে গিয়ে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। এবার একই জেলায় ত্রাণ নিয়ে যেতে গিয়ে পুলিশের বাধা থমকে গেলেন বিজেপির আরেক সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তিনি ত্রাণসামগ্রী নিয়ে ক্যানিং এলাকায় যাচ্ছিলেন বলেই দাবি করেছেন লকেট চট্টোপাধ্যায়। বারুইপুর রোডেই তাঁরা রাস্তা আটকায় বিশাল পুলিশ বাহিনী। প্রায় একশোর বেশি পুলিশকর্মী এদিন আগে থেকেই বারুইপুর কুলপি রোডের পদ্মা মোড়ে ব্যারিকেড করে। নেতৃত্বে ছিলেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ইন্দ্রজিৎ বসু। ছিল প্রচুর মহিলা পুলিশও। প্রায় একঘন্টার বেশি তিনি আটকে থাকেন সেখানে। এরপর রাস্তায় ওপরই বসে পড়েন বিজেপি সাসংদ। প্রায় একঘন্টা অবস্থান বিক্ষোভ করার পরও পুলিশ তাঁকে এগিয়ে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে বাধ্য হয়েই হুগলির বিজেপি সাংসদ কলকাতা ফিরে আসেন। পুলিশের দাবি, করোনা পরিস্থিতিতে বিজেপি সাংসদ সুন্দরবন এলাকায় গেলে লকডাউন ভাঙা হবে।এদিন অবস্থান চলাকালীন লকেট বলেন, তৃণমূল সরকার ত্রাণ নিয়েও রাজনীতি করছে। মুখ্যমন্ত্রী মুখে বলেন বিরোধীরা সবকিছুতেই রাজনীতি করে। কিন্তু আসলে কারা রাজনীতি করছে সেটা বোঝাই যাচ্ছে। আমফানে বিপর্যস্ত মানুষদের জন্যই ত্রাণ নিয়ে যাচ্ছিলাম। সেটাও আটকে দিচ্ছে পুলিশ? কেন আটকানো হচ্ছে সেটাও বলতে পারছেন না পুলিশকর্তারা। লকেট আরও জানিয়েছেন, পুরো বিষয়টি জানিয়ে শীঘ্রই কেন্দ্রীয় সরকারকে চিঠি দেব।
Related Articles
লকগেট মেরামতির কাজ শেষ , ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু
বাঁকুড়া, ৬ নভেম্বর:- লকগেট ভাঙার ৬ দিন পর মেরামতির কাজ শেষ হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। তারপর ডিভিসির পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। ফলে যে সংকট তৈরি হয়েছিল তা কাটিয়ে ওঠে শুক্রবার বিকেল থেকেই দুর্গাপুর ও বাঁকুড়ায় জল সরবরাহ শুরু হওয়া স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে দুই জেলার শিল্পাঞ্চল। মেজিয়া তাপবিদ্যুৎ প্রকল্পের ৮ […]
শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতা সম্পন্ন পাম্পের দ্বারস্থ হাওড়া পুরসভা।
হাওড়া, ৩ আগস্ট:- শ্রাবণের বর্ষায় নিম্নচাপের ভারী বৃষ্টিতে শহরের জমা জল সরাতে এবার উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পের ব্যবহার করতে চলেছে হাওড়া পুরসভা। রাজ্য সরকারের সহায়তায় উচ্চ ক্ষমতাসম্পন্ন দুটি পাম্পের ব্যবস্থা করা হয়েছে। সেই পাম্প জমা জল দ্রুত নামাতে সহায়ক হবে। শনিবার দুপুরে এই বিষয়ে হাওড়া পুরসভার প্রধান কার্য্যালয়ে এক সাংবাদিক বৈঠকে মুখ্য প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী […]
শেওড়াফুলি-তারকেশ্বর লাইনে রেলগেটের বেহাল দশা , প্রতিবাদে আন্দোলনে তৃণমূল।
হুগলী,১৮ জানুয়ারি:- রেলের অধীন শেওড়াফুলি তারকেশ্বর লাইনের ৪ নম্বর রেল গেটের রাস্তার বেহালদশা। রাস্তার বিভিন্ন জায়গায় গর্ত। অভিযোগ নিত্যদিন ঘটছে দূর্ঘটনা। রাস্তার বেহালদশা, অবিলম্বে রাস্তা সারাইয়ের প্রতিবাদে শেওড়াফুলি ৪ নম্বর রেল গেটের সামনে বিক্ষোভ তৃনমূল কর্মীদের। তৃনমূল নেতা কর্মীরা মঙ্গলবার সকালে নিজেরাই রাস্তায় ছোট ইট, বালি ফেলে রাস্তার গর্ত বুঝিয়ে প্রতিবাদ করে। বৈদ্যবাটি পুরসভার প্রশাসক […]








