সুদীপ দাস , ২৯ মে:- চুঁচুড়ার প্রতাপপুরের বাসিন্দা চন্দন দত্ত (৩৫) আজ সকালে চুঁচুড়া ইমামবারা হাসপাতালে আসেন বুকের ব্যথা নিয়ে। অভিযোগ তাকে কর্মরত চিকিৎসক দূর থেকে দেখেই কিছু ওষুধ দিয়ে বাড়ি চলে যেতে বলেন। বাড়ি ফিরে আসার কিছুক্ষন বাদেই মারা যান চন্দন বাবু। এরপরই এলাকার মানুষ তার নিথর দেহ নিয়ে বিক্ষোভ দেখতে থাকেন চুঁচুড়া ইমামবারা হাসপাতালে, চিকিৎসার গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে বলে দাবি করতে থাকেন তারা। তাদের অভিযোগ মৃতদেহ আনার পরও কোনো ডাক্তার ছুঁয়ে দেখতে চায়নি নিথর শরীরটাকে। অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে উপযুক্ত ব্যাবস্থার দাবিতে চলতে থাকে বিক্ষোভ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও র্যাফ। একপ্রস্থ লাঠিচার্জ করে মানুষকে ছত্রভঙ্গ করা হয়। এরপর পুলিশের হস্তক্ষেপেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। পুলিশের লাঠিচার্জে আহত হন কিছু ব্যক্তি, তাদের চিকিৎসাও করা হয় চুঁচুড়া হাসপাতলে।
Related Articles
রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল বর্ষীয়ান মন্ত্রীর।
কলকাতা, ৮ আগস্ট:- রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় রাজ্যপালের পদ তুলে দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। সোমবার বিধানসভা ভবনে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে মাল্যদান করার পর তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল পদ রাখার কোনও প্রয়োজন নেই। প্রধান বিচারপতিকে দিয়েই রাজ্যপালের কাজ চালানো যেতে পারে। এর আগে তৃণমুলের একাধিক নেতা মন্ত্রী রাজ্যপালের পদ বিলোপের আওয়াজ তুলেছে। সেই তালিকায় এবার […]
করোনা নিয়ে আগাম সতর্কতা জারি হুগলিতে।
হুগলি,৬ মার্চ:- করোনা নিয়ে আগাম সতর্কতা জারি হয়েছে গোটা দেশে। পিছিয়ে নেই রাজ্য সরকার। এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের দেখা না মিললেও রাজ্য স্বাস্থ্য দপ্তর সবরকম পরিস্থিতিতে মোকাবিলা করার লক্ষ্যে নেমে পড়েছে। এবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথ উদ্যোগে জেলাস্তরের স্বাস্থ্য দপ্তরগুলিকে আগাম সতর্ক বার্তা দিয়ে করোনার মোকাবিলায় নামলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। আজ হুগলি জেলার […]
রবীনসন স্ট্রিটের ছায়া হাওড়ার জগাছায়।
হাওড়া, ১১ ফেব্রুয়ারি:- কলকাতার রবীনসন স্ট্রিটের ছায়া হাওড়ার জগাছার নন্দীপাড়ায়। প্রায় তিন দিন স্ত্রীর মৃতদেহ আগলে রইলেন স্বামী। পুলিশ সূত্রের খবর, স্ত্রী মারা গিয়েছেন সম্ভবত দিন তিনেক আগেই। সেই পচাগলা মৃতদেহ আগলে বসেছিলেন তাঁর স্বামী। ঘটনায় চাঞ্চল্য জগাছায়। জানা গেছে, বয়স্ক ওই দম্পতি থাকেন জগাছার বাড়িতে। তাঁদের মেয়ে কর্মসূত্রে থাকেন হায়দ্রাবাদে। আজ সকালে বন্ধ ঘর […]








