হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে পরেছেন চাষীরা।যাদের ফসল বিমা করানো আছে তারা ক্ষতিপূরন পাবেন। তবে ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
Related Articles
উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চারা দিয়ে উঠেছে কোভিড সংক্রমণ।
কলকাতা, ২০ ডিসেম্বর:- উদ্বেগ বাড়িয়ে ফের দেশে মাথা চাড়া দিয়ে উঠছে কোভিড সংক্রমণ। করোনার নতুন ভ্যারিয়েন্ট সম্পর্কে সতর্ক করে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব। পাঠানো হয়েছে নতুন নির্দেশিকা। এর প্রেক্ষিতে বুধবার করোনা পরিস্থিতি নিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী ও স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা স্বাস্থ্য সচিব নারায়ণস্বরূপ নিগমের সঙ্গে বৈঠক করেন। […]
এন,আর,সির তীব্র বিরোধিতার পাশাপাশি দিলীপ ঘোষের জন্মস্থান নিয়ে প্রশ্ন তোলেন কল্যাণ বন্দোপাধ্যায়।
হুগলী,১৫ ডিসেম্বর:- ধর্মের ভিত্তিতে কোনোদিন ভারতবর্ষ ভাগ হতে পারেনা। আইন কোনোদিন ধর্মের বিরুদ্ধে হয় না।এটা অবৈধ আইন । গায়ের জোরে পাস করানো যাবে না এই আইন। এক ব্যক্তির সঙ্গে অন্য ব্যক্তির তফাৎ করে দেওয়া হচ্ছে । এটা ধর্মীয় রাজনৈতিক খসড়া নিয়ে বিজেপি এসেছে। তার তীব্র বিরোধিতা তৃণমূল করছে । এই বাংলা থেকে একটা মানুষকে বিতারত […]
করোনা আটকাতে আরো কঠোর শেওরাফুলি-বৈদ্যবাটি পৌরসভা।
তরুণ মুখোপাধ্যায়,১৭ এপ্রিল:- শেওড়াফুলি বৈদ্যবাটি পৌরসভা ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা করার ব্যাপারে প্রশংসনীয় ভূমিকা নিলেন এই ওয়ার্ডের কাউন্সিলর তথা শেওরাফুলি বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সুবীর ঘোষ । এদিন সকালে ১০নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি আবাসন এবং এলাকাবাসীদের বাড়ি বাড়ি গিয়ে পুরসভার স্বাস্থ্যকর্মী এবং ডাক্তাররা তাদের স্বাস্থ্য পরীক্ষা করে ইনফ্রারেড থার্মোমিটার এর সাহায্যে প্রত্যেক […]







