হুগলি,২২ মে:- আমফান সুপার সাইক্লোনে ব্যাপক ক্ষতি হল হুগলি জেলার চাষে।ধান ,তিল,বাদাম ,পাট ছাড়াও পটল, ঝিঙে ,চিচিঙ্গা, বরবটির মত মাচার সব্জি,পেঁপে ,আম,লিচু ,কলা সব ধরনের ফসলেই অপূরণীয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে জেলা কৃষি দপ্তর।প্রচন্ড গতিতে ঝড়ের সঙ্গে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় জমিতে জল দাঁড়িয়ে রয়েছে। এখনো মোট ক্ষয়ক্ষতির হিসাব হয়নি। তবে কৃষি আধিকারীকরা জানিয়েছেন কয়েক’শ কোটি টাকা ক্ষতির মুখে পরেছেন চাষীরা।যাদের ফসল বিমা করানো আছে তারা ক্ষতিপূরন পাবেন। তবে ফসল নষ্ট হওয়ায় বাজারে সব্জির দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
Related Articles
পরীক্ষার্থীদের শুভেচ্ছা বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের।
হুগলি, ২ ফেব্রুয়ারি:- তরুণ মুখোপাধ্যায় প্রতিবছরের মতো এ বছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের প্রথম দিনে ফুল ক্যাডবেরি পেন দিয়ে শুভেচ্ছা জানালেন বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা পুরসভার সিআইসি সুবীর ঘোষ(ভাই)। গত দশ বছর ধরে প্রশংসনীয় এই উদ্যোগ চালিয়ে যাচ্ছেন সুবীর বাবু। এদিন সুবীর বাবু জানান গত দশ বছর ধরে আমাদের ১০ ওয়ার্ড থেকে জীবনের যারা […]
হাওড়ার মাদ্রাজিপাড়ায় দেড় শতাধিক দিন আনা দিন খাওয়া পরিবারের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে খাদ্যসামগ্রী।
হাওড়া,৩ এপ্রিল:- লকডাউনের জেরে বন্ধ সব কাজ। বন্ধ রোজগার। হাওড়ার জিটি রোডের পাশে জুটমিলের উল্টো দিকে মাদ্রাজিপাড়ার প্রায় দেড় শতাধিক পরিবার খাদ্যসঙ্কটে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ উঠেছিল। সেই খবর পেয়েই ওই এলাকায় প্রত্যেক পরিবারের হাতে চাল, ডাল সহ খাদ্যসামগ্রী পাঠানোর উদ্যোগ নেওয়া হল প্রশাসনের তরফ থেকে। সেখানে পৌঁছে দেওয়া হল খাদ্যসামগ্রী। এছাড়াও হাওড়া সিটি […]
সিনেমায় অভিনয়ের সুযোগের নামে টাকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ভূয়ো রাজ চক্রবর্তী।
হুগলি,১৪ মার্চ :- সিনেমায় অভিনয়ের সুযোগের নামে টাকা নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ভূয়ো রাজ চক্রবর্তী। ঘটনার ন’দিনের মাথায় গ্রেপ্তার করা হলো তাকে। ঘটনাপ্রসঙ্গে জানা যায় মধ্যমগ্রামের বাসিন্দা অর্পিতা দাসের সাথে বাংলা সিনেমার নামজাদা প্রযোজক রাজ চক্রবর্তীর নাম করে ফেসবুক চ্যাটে যোগাযোগ হয় এক যুবকের। অর্পিতা দাসের কিশোরী মেয়েকে সিনেমায় অভিনয়ের সুযোগ করে দেবে বলে জানায় ভুয়ো […]









