সুদীপ দাস,,৮ মে:- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ! অন্তরে আজ দেখব, আলোক নাহি রে ! এবছর বিশ্বকবির জন্মদিবসের অনুষ্ঠানেও থাবা বসিয়েছে করোনা। লকডাউনের জেরে ২৫শে বৈশাখের সরকারি-বেসরকারী সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে। সেকথা মাথায় রেখেই এবারে রবি ঠাকুরের জন্মদিবস অন্যভাবে পালিত হবে অনলাইনে। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যে মেতে থাকবে কবি অনুরাগীরা। সৌজন্যে চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের দুই ছাত্রী দীপা দাস ও ফাল্গুলী বিশ্বাস। চুঁচুড়ার চকবাজার শান্তিপল্লী এলাকার এই দুই তরুনী বিগত কয়েকদিন ধরে তা নিয়েই ব্যাস্ত রয়েছে। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে এবছর বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান বাতিল। তাই বিগত দিনের মোবাইল ক্যামেরা বন্দী কিছু সেরা মুহুর্তের পাশাপাশি নিজেদের এবং বন্ধুদের বাড়িতে করা উপস্থাপনার কিছু ভিডিও ফুটেজ চেয়ে নিয়ে তা মোবাইলেই এডিট করছে দীপা ও ফাল্গুনী। আগামীকাল সারাদিনব্যাপী সেই অনুষ্ঠান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যেই অনুষ্ঠানের প্রমোও তৈরী করে ফেলেছে তাঁরা। তাঁদের বক্তব্য করোনার জেরে প্রকাশ্যে রবি ঠাকুরের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেও ঘরে বসে কবিকে স্মরন করতে বাঁধা কিসের! আমরা চাই এদিন ঘরে বসে আমাদের সোশ্যাল সাইটে চোখ রাখলেই অন্তরে কবিকে প্রণাম জানাতে পারবে সকলেই! সত্যিই তো কারন বিশ্বকবিই তো লিখেছিলেন চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব আলোক নাহি রে !!
Related Articles
পিটুনিয়া ফুলের চাষ উপার্জনের নতুন দিশা দেখাচ্ছে হুগলির চাষীদের।
হুগলি, ২৯ ডিসেম্বর:- পিটুনিয়া ফুলের চাষ এখন উপার্জনের নতুন পথ দেখাচ্ছে হুগলি জেলার ফুল চাষীদের। পিটুনিয়া চাষ করে শীতের মরশুমে লাভের মুখ দেখছে ফুল চাষীরা। শীতের বাগান ফুলের সজ্জায় সাজিয়ে তুলতে পিটুনিয়ার জুড়ি নেই। হলুদ, সাদা, লাল, বেগুনি, গোলাপি, ঘিয়ে প্রভৃতি রঙ আছে; সব রঙেরই পিটুনিয়া পাওয়া যায়। তার প্রতিটি রঙের বিভিন্ন শেড যেমন পাওয়া […]
এখনি বাড়ছে না পাউরুটির দাম , জানালো ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন।
কলকাতা, ২৯ জানুয়ারি:- বর্তমান কভিড পরিস্থিতির কথা বিবেচনা করে রাজ্যে এখনই পাউরুটির দাম বাড়ছে না বলে ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশন জানিয়েছে। আজ কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনের তরফে আরিফুল ইসলাম বলেন বর্তমান পরিস্থিতিতে ক্রেতাদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উত্তরবঙ্গে গত এপ্রিল মাসে এবং দক্ষিণবঙ্গে ২০১৮ সালের নভেম্বরে শেষবার পাউরুটির দাম […]
আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
সুদীপ দাস,২৩ মে:- হুগলী লোকসভার সাংসদ লকেট চ্যাটার্জি আজ নিজের লোকসভা এলাকার পাণ্ডুয়া,বলাগড় ও মগরা অঞ্চল পরিদর্শনে আসেন। আমফানের পরবর্তী পরিস্থিতি এবং এলাকার মানুষের সাথে কথা বলতে তিনি এসে উপস্থিত হন পাণ্ডুয়া এলাকায়। সেখানে তিনি সরকার ও প্রশাসনের ওপর ক্ষোভ উগরে দেন। তিনি জানান এই রাজ্যে বরাবর ত্রাণের পয়সা নিয়ে রাজনীতি হয়ে এসেছে, কেন্দ্রীয় সরকারের […]










