সুদীপ দাস,,৮ মে:- চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে ! অন্তরে আজ দেখব, আলোক নাহি রে ! এবছর বিশ্বকবির জন্মদিবসের অনুষ্ঠানেও থাবা বসিয়েছে করোনা। লকডাউনের জেরে ২৫শে বৈশাখের সরকারি-বেসরকারী সমস্ত অনুষ্ঠান বাতিল হয়েছে। সেকথা মাথায় রেখেই এবারে রবি ঠাকুরের জন্মদিবস অন্যভাবে পালিত হবে অনলাইনে। সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্র নৃত্যে মেতে থাকবে কবি অনুরাগীরা। সৌজন্যে চুঁচুড়া সৃষ্টি নৃত্য শিক্ষা কেন্দ্রের দুই ছাত্রী দীপা দাস ও ফাল্গুলী বিশ্বাস। চুঁচুড়ার চকবাজার শান্তিপল্লী এলাকার এই দুই তরুনী বিগত কয়েকদিন ধরে তা নিয়েই ব্যাস্ত রয়েছে। কবিগুরুর জন্মদিবস উপলক্ষে এবছর বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে শুরু করে যাবতীয় অনুষ্ঠান বাতিল। তাই বিগত দিনের মোবাইল ক্যামেরা বন্দী কিছু সেরা মুহুর্তের পাশাপাশি নিজেদের এবং বন্ধুদের বাড়িতে করা উপস্থাপনার কিছু ভিডিও ফুটেজ চেয়ে নিয়ে তা মোবাইলেই এডিট করছে দীপা ও ফাল্গুনী। আগামীকাল সারাদিনব্যাপী সেই অনুষ্ঠান বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হবে। ইতিমধ্যে যেই অনুষ্ঠানের প্রমোও তৈরী করে ফেলেছে তাঁরা। তাঁদের বক্তব্য করোনার জেরে প্রকাশ্যে রবি ঠাকুরের অনুষ্ঠান বাতিল করতে বাধ্য হলেও ঘরে বসে কবিকে স্মরন করতে বাঁধা কিসের! আমরা চাই এদিন ঘরে বসে আমাদের সোশ্যাল সাইটে চোখ রাখলেই অন্তরে কবিকে প্রণাম জানাতে পারবে সকলেই! সত্যিই তো কারন বিশ্বকবিই তো লিখেছিলেন চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব আলোক নাহি রে !!
Related Articles
প্রেমিক-প্রেমিকা আত্মঘাতী কোন্নগড়ে।
হুগলি, ২১ অক্টোবর:- সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেমিক মনজিৎ সিনহা বি-টেক ছাত্রী প্রেমিকা পূজা শীল। প্রেমিক আত্মহত্যা করায় প্রেমিকাও আত্মহত্যা করলো। কোন্নগর কানাইপুরের ঘটনায় চাঞ্চল্য। কি কারণে আত্মহত্যা তা ক্ষতিয়ে দেখছে উত্তরপাড়া থানার পুলিশ। সফটওয়্যার ইঞ্জিনিয়ার মনজিৎ সিনহা কোন্নগর নপাড়ায় দীর্ঘদিন ধরে ঘর ভাড়া নিয়ে থাকতো।পূজা শীল কোন্নগর কানাইপুরে থাকতো। দুজনের ভালোবাসার সম্পর্ক দীর্ঘদিনের। পূজার মা বলেন […]
তৃণমূলের পতন শুরু , ব্যান্ডেল গুরুদুয়ারে দিলীপ।
হুগলি , ২৩ নভেম্বর:- চন্দননগর থেকে সোজা ব্যান্ডেল গুরুদ্বারে এসে উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলের রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, রাজ্য নেতা স্বপন পাল, হুগলি সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চ্যাটার্জী, প্রাক্তন সভাপতি সুবীর নাগ, যুব সভাপতি সুরেশ সাউ সহ অন্যান্যরা। এদিন গুরুজিকে প্রনাম জানানোর পর বিজেপি নেতৃত্বদের সম্ভাষন জ্ঞাপন করা হয়। […]
বামেরা ক্ষমতায় ফিরে এসে সিঙ্গুরের মাঠেই প্রথম বৈঠক করবেন মন্ত্রিসভার – সুজন চক্রবর্তী।
হুগলি , ৩ ফেব্রুয়ারি:- সিঙ্গুরে কারখানার প্রতীকী শীলান্যাস করলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। তিনি বলেন সিঙ্গুরে প্রতীকী শিলান্যাসের মধ্যে দিয়ে বাংলায় শিল্পের দায়িত্ব পালন করবো। ২০২১ সালে ফিরে এসে সিঙ্গুরের মাঠে নতুন মন্ত্রীসভার বৈঠক হবে। নির্বাচনের আগে এই প্রতিশ্রুতি দিলেন সুজন চক্রবর্তী। এদিন কারখানার দাবিতে প্রথমে সিঙ্গুরের রতনপুর থেকে বন্ধ টাটা কারখানার এক নম্বর গেট […]









