হুগলি,৮ মে:- ত্রিকোন প্রেমের জেরে চুঁচুড়া ডিএম অফিসের সামনে মাঠের ধারে খুন মহিলা। প্রেমিক খুন করে চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পন করলো। মৃত মহিলার নাম ছবি দে(৪৪)। বাড়ি চুঁচুড়া সত্যপীরতলায়। আজ ওই মহিলা স্বামী দীপঙ্কর দের সাথে জুতো কিনতে বের হয়েছিলো। পথে মাঠের ধারে ছবির পূর্ব পরিচিত তারক মন্ডল তাঁর গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পরে ছবি দেবী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পরই তারক চুঁচুড়া থানায় গিয়ে আত্মসমর্পন করে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।
Related Articles
মন্ত্রীর নির্দেশই সার, তৃণমূলের ওয়ার্ড অফিসের সামনেই ভরাট জলাশয়!
সুদীপ দাস, ১১ আগস্ট:- দিনকয়েক আগেই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম পুকুর ভরাট বন্ধে কড়া পদক্ষেপের কথা বলেছেন। কিন্তু তৃণমূলের দখলে থাকা ওয়ার্ড অফিসের সামনেই সম্পূর্ন ভরাট হয়ে গেলো একটি জলাশয়। টানা কয়েক দিন কারোর নজরে না পরলেও বুধবার বিষয়টিতে হস্তক্ষেপ করেন এলাকার তৃণমূল কো-অর্ডিনেটর। তবে ততক্ষনে সম্পূর্ন জলাশয় মাটির নীচে চাপা পরে গেছে। কে ওই […]
আজ কোচবিহারের সাতটি দুর্গাপূজার পূজা মণ্ডপের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
কোচবিহার, ১৪ অক্টোবর:- বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজোর আর খুব বেশি দিন বাকি নেই। তাই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোড় কদমে। কিন্তু কোচবিহারের চিত্রটা যেন আরও আলাদা। কেননা দুর্গাপূজার প্রায় ৭দিন আগেই পুজো উদ্বোধন শুরু করবেন মুখ্যমন্ত্রী। এবং সবটাই হবে ভার্চুয়াল মাধ্যমে। আজ কোচবিহার জেলা জুড়ে মোট সাতটি দুর্গাপুজোর উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। […]
স্কুল চলাকালীন স্কুলেই বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য টিটাগরে।
উঃ২৪পরগনা, ১৭ সেপ্টেম্বর:- স্কুল চলাকালীন সময়ে বোমা ফাটার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো টিটাগড়ে। ব্যারাকপুর শিল্পাঞ্চলে টিটাগড় সাউথ স্টেশন রোডে টিটাগড় ফ্রী ইন্ডিয়া হাইস্কুলে শনিবার নিত্যদিনের মত স্কুল চলার সময় হঠাৎই তীব্র কম্পনে কেঁপে ওঠে গোটা স্কুল। আতঙ্ক ছড়িয়ে পড়ে পড়ুয়াদের ও স্কুলের শিক্ষক ও কর্মীদের মধ্যে। কিছু বুঝে ওঠার আগেই বোঝা যায় স্কুলের বাইরে নয় ভিতরেই […]









