হুগলি,৫ মে:- করোনা ভাইরাস নিয়ে ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় পোষ্ট করে মানুষকে আতঙ্কিত করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম সঞ্জীব জানা। বাড়ি সিঙ্গুরের নন্দন বাটি এলাকায় । অভিযুক্ত ব্যক্তিকে আজ চন্দন নগর আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গেছে, সঞ্জীব জানা নামে ব্যক্তিটি গতকাল সোশ্যাল মিডিয়ায় করোনা সম্পর্কে একটি পোষ্ট করেন। তাতে তিনি লেখেন , “সিঙ্গুরে ৬১ জন সন্দেহে ২টো কনফার্ম কেস সিঙ্গুর থানায় আজকের মিটিং”। এটা পুলিশের নজরে আসার পর ই তৎপর হয় পুলিশ। খোঁজ খবর নিয়ে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করে আনে পুলিশ । আই পি সি 469, 505/1B,504, ধারায় অভিযুক্ত সজ্ঞীব জানার বিরুদ্ধে মামলা রজু করেছে পুলিশ।
Related Articles
ধূলাগোড়ে আগুন।
হাওড়া ,৮ জানুয়ারি:- হাওড়া সাঁকরাইল এলাকার ধূলাগোড়ে চৌরাস্তার পাশে রাস্তার ধারে থাকা বেশ কয়েকটি দোকানে আজ ভোর রাতে হঠাৎই আগুন লাগে। জানা গেছে এদিন ভোরে দোকানগুলি জ্বলতে দেখা যায়। স্থানীয়েরাই দমকলকে খবর দেন। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে, কি কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। Post Views: 429
তিনজন আইপিএস অফিসারকে ১৫ ডিসেম্বরের মধ্যে ‘এনওসি’ দিতে হবে রাজ্যকে।
কলকাতা , ১৪ ডিসেম্বর:- বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ে হামলা ও তার পরিপ্রেক্ষিতে নিরাপত্তার দায়িত্বে থাকা তিন আইপিএস আধিকারিক কে দিল্লিতে কেন্দ্রের ডেপুটেশনে যোগ দিতে বলার ঘটনা নিয়ে জটিলতা এখনো অব্যাহত। নবান্নের তরফে ইতিমধ্যেই ওই পুলিশ কর্তাদের ছাড়তে নিজেদের অনিচ্ছার কথা জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তা সত্বেও জটিলতা এখনো কাটছে না। কারণ রাজ্য […]
ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়া নৌবিহার বন্ধে হতাশ পর্যটকরা।
হুগলি,১ জানুয়ারি:- শীতের মরসুমে ব্যান্ডেল চার্চে ঘুড়তে এলে বহু পর্যটকেরই নৌকাবিহারে ইমামবাড়া ভ্রমন আলাদা আকর্ষনের কেন্দ্র হয়ে দাঁড়ায়। ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত এখানে নৌকাবিহারের জন্য ভিড় উপচে পরে। ব্যান্ডেল চার্চে আসা বহু মানুষই ইমামবাড়া যাওয়ার জন্য সড়ক পথ ছেড়ে জলপথকেই বেছে নেন। পাশাপাশি ইমামবাড়ায় এসে অনেকেই জলপথে ব্যান্ডেল চার্চে যান। […]








