হুগলি,১ জানুয়ারি:- শীতের মরসুমে ব্যান্ডেল চার্চে ঘুড়তে এলে বহু পর্যটকেরই নৌকাবিহারে ইমামবাড়া ভ্রমন আলাদা আকর্ষনের কেন্দ্র হয়ে দাঁড়ায়। ২৫শে ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত এখানে নৌকাবিহারের জন্য ভিড় উপচে পরে। ব্যান্ডেল চার্চে আসা বহু মানুষই ইমামবাড়া যাওয়ার জন্য সড়ক পথ ছেড়ে জলপথকেই বেছে নেন। পাশাপাশি ইমামবাড়ায় এসে অনেকেই জলপথে ব্যান্ডেল চার্চে যান।
কিন্তু প্রশাসনিক বাঁধা নিষেধে এবারে নৌকাবিহার বন্ধ এইপথে। হুগলি-চুঁচুড়া পুরসভার পুরপ্রধান গৌরিকান্ত মুখার্জি বলেন এই সময়টাতে চার্চ ও ইমামবাড়ায় ভিড় অনেক বেশি হয়। গঙ্গার পাড়ে থাকা বহু জেলেরাই এসময় মাছ ধরা ছেড়ে তাঁদের ছোট নৌকাগুলিতে অতিরিক্ত যাত্রী তুলে পারাপারা করান। সেক্ষেত্রে পর্যটকদের জীবনের ঝুঁকি থাকে। তাই পুলিশ-প্রশাসন ব্যান্ডেল চার্চ থেকে ইমামবাড়ায় বেআইনিভাবে যাতায়াতকারি সেইসমস্ত নৌকা পারাপার বন্ধ করেছে। বেআইনিভাবে এই যাতায়াত রুখতে চার্চের কাছে গঙ্গাবক্ষে একটি লঞ্চ এ’কদিন নজরদারি চালাচ্ছে। তবে নৌকাবিহার বন্ধ হওয়ায় কিন্তু পর্যটকরা এতটুকু খুশি নয়। বছরের প্রথম দিন বহু মানুষই আজ হতাশ হলেন।Related Articles
মীমাংসার জন্য ডেকে হকারদের উপর লাঠিচার্জ, অভিযোগ জাতীয় বাংলা সম্মেলনের।
হাওড়া, ১৭ সেপ্টেম্বর:- শনিবার বিকেলে হাওড়া স্টেশনে প্রতিবাদকারী হকারদের উপর আরপিএফের লাঠিচার্জের ঘটনার পর আরপিএফ ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে গ্রেফতার করে। ওই ঘটনা সম্পর্কে রবিবার জাতীয় বাংলা সম্মেলনের তরফ থেকে আরপিএফের ভূমিকার তীব্র ধিক্কার জানানো হয়। তাদের অভিযোগ, রেলের হকারদের পেটে লাথি মারা হচ্ছে। তাদের ব্যবসা করতে দেওয়া হচ্ছে না। রেলের হকারিতে বাধা দেওয়া হচ্ছে। […]
রাজ্যে পর্যটনের প্রচারে পেশাদার এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত রাজ্যের।
কলকাতা, ২৫ অক্টোবর:- রাজ্যের পর্যটন কেন্দ্র গুলি সম্পর্কে প্রচারের জন্য রাজ্য সরকার পেশাদার এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ওই এজেন্সি দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতে বিভিন্ন সামাজিক মাধ্যম সহ অনলাইন প্লাটফর্মে নিয়মিত প্রচার চালাবে। ছবি ভিডিও ব্লগ ইত্যাদির মাধ্যমে বিভিন্ন পর্যটন কেন্দ্রর বিজ্ঞাপন দেওয়া হবে। রাজ্যের পর্যটন দফতর সূত্রে জানা গেছে প্রথম পর্বে আগামী দু’বছরের জন্য এজেন্সি […]
প্রয়োজনে বিদেশের মাটিতে আইপিএল , জানাল বিসিসিআই ।
স্পোর্টস ডেস্ক,৪ জুন:- বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের সম্ভাবনাও খোলা রাখছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। যদিও ভারতীয় বোর্ডের কাছে সেটা শেষ বিকল্প। ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল এবারের আইপিএল। কিন্তু করোনার কারণে প্রাথমিকভাবে ১৫ এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয় আইপিএল। কিন্তু দেশজুড়ে লকডাউন চলতে থাকায় আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। […]








