পু:মেদিনীপুর,১২ ডিসেম্বর:- যেভাবে উন্নয়ন হচ্ছে রাজ্যে ভবিষ্যতে শুধু ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের মধ্যে এক নম্বরে পৌঁছে যাবে বাংলা। বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে এমনই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর পোর্ট তৈরি হলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে। পর্যটন সহ পরিবহণ ব্যবস্থার মান বাড়বে। অতএব তাজপুর পোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০ হাজার তাঁতীর কাছ থেকে আগামী তিন বছরে ত্রাণের জন্য কাপড় নেওয়া হবে তন্তুজর মাধ্যম দিয়ে। এর ফলে কর্মসংস্থান অনেকটাই বাড়বে।আগামী সপ্তাহের মধ্যেই দেউচা-পাঁচমি কয়লা খনিতে প্রথম পর্যায়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দিঘার বাণিজ্য সম্মেলনের শেষ দিনে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেঙ্গল বিজনেস কনক্লেভের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বুধবারই কেন্দ্রীয় কয়লা মন্ত্রক থেকে যাবতীয় ছাড়পত্র এসে গিয়েছে।
ফলে সেখানে কয়লা উত্তলনে আর কোনও বাঁধা থাকল না রাজ্যের। তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই মুখ্যসচিব ওই এলাকা পরিদর্শনে যাবেন। স্থানীয় মানুষজনের সঙ্গে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি দেখা হবে গুরুত্ব দিয়েই। আপাতত ঠিক হয়েছে দেউচা-পাঁচমির দেওয়ানগঞ্জ ও হরিণসিংঘা এলাকায় শুরু হবে কয়লা উত্তোলন।Related Articles
করোনায় মৃত ব্যক্তিদের জন্য শ্মশানঘাট তৈরি হবে তুফানগঞ্জে, আতঙ্কে পথ অবরোধ স্থানীয়দের
কোচবিহার , ১৬ আগস্ট:- করোনা আক্রান্ত হয়ে মৃতদের জন্য শ্মশানঘাট তৈরি করা হবে খবর ছড়িয়ে পড়তেই ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাল । আজ সকাল ৯টা থেকে প্রায় ৩ ঘণ্টা ধরে তুফানগঞ্জ- বলরামপুর রোডের দেওচরাই এলাকায় ওই অবরোধ হয় । ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় । পরে পুলিশ প্রশাসন এসে বাসিন্দাদের […]
তীব্র তাপপ্রবাহ জনিত কারণে গত এক সপ্তাহে রাজ্যে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন।
কলকাতা, ৪ মে:- রাজ্যে বিশেষ করে দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলায় সাম্প্রতিক তীব্র তাপপ্রবাহ জনিত কারণে গত এক সপ্তাহে রাজ্যের বিভিন্ন প্রান্তে ৩৩ জন হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। স্বাস্থ্য দফতরের নির্দেশে বিভিন্ন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকরা নির্দিষ্ট পোর্টালে তাপ জনিত অসুস্থতায় আক্রমণের যে তথ্য নথিভুক্ত করেছেন সেখানে মোট এই পরিসংখ্যান উঠে এসেছে। তবে প্রত্যেককেই চিকিৎসায় সুস্থ […]
স্কুলের পড়াশোনার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে অভিভাবক ও পড়ুয়াদের অবরোধ।
হুগলি, ১৭ মার্চ:- দেশাপাড়া প্রাইমারি স্কুলের শিক্ষকদের ঘরে আটকে, গেটে তালা দিয়ে পড়ুয়াদের রাস্তায় নামিয়ে অবরোধে সামিল অভিভাবিকারা। অভিযোগ দীর্ঘ দিন ধরে দেশাপড়া প্রাইমারি স্কুলের বেহাল দশা। ইস্কুলের পড়াশোনার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে। স্কুল পড়োয়া এবং অভিভাবিকাদের রাস্তা অবরোধ। তাদের দাবি প্রসাশনকে বার বার জানিয়ও কোন ফল না মেলায় প্রন হাতে করে স্কুলে ক্লাস করতে […]










