Posted onAuthorkhaborsojasaptaadminComments Off on প্রাক্তনীদের নিয়ে সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে সাংবাদিক বৈঠক বেলুড় মঠে।
হাওড়া,১২ ডিসেম্বর:- দেশ ও বিদেশে বিশ্বের নানা প্রান্তে রয়েছেন রামকৃষ্ণ মিশন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। তাঁদের নিয়ে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর বেলুড় মঠে সর্বভারতীয় প্রাক্তনী সম্মেলনের আয়োজন করেছে রামকৃষ্ণ মঠ ও মিশন। সেই উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বেলুড় মঠের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ।
এদিন স্বামী সুবীরানন্দজি মহারাজ বলেন, আমরা এই প্রথম সর্বভারতীয় প্রাক্তনী সম্মেলন করছি। এর আগে আমরা ছোট আকারে এরকম একটি অনুষ্ঠান করেছিলাম দেওঘরে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। এবার তার থেকে বড়ো আকারে হচ্ছে। তিন হাজারের উপর প্রতিনিধি এখানে আসবেন।
There is no slider selected or the slider was deleted.
বিভিন্ন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা যারা আমাদের এখানে পড়াশোনা করেছেন তারা এখানে আসছেন। আমরা চাই সারা ভারতবর্ষ জুড়ে যেসব প্রাক্তন ছাত্ররা রয়েছেন তাদের একসাথে করে তারা কিভাবে এই প্রতিষ্ঠানকে দেখেন সহ বিভিন্ন বিষয়ে পারষ্পরিক মত বিনিময় করে আলোচনা করতে। আমরা সারা ভারত থেকেই ভাল সাড়া পেয়েছি। আমাদের প্রাক্তনীরা সারা বিশ্ব জুড়ে রয়েছেন। তারা আসার ইচ্ছে প্রকাশ করেছেন। বহু বিশিষ্ট ব্যক্তি যেমন- বিবেক দেব রায়, জয়ন্ত ঘোষাল,
There is no slider selected or the slider was deleted.
বারিন্দ্র সান্যাল, তপন মিশ্র, শৈলেশ সিনহা, ডাঃ এইচ বি জিন্দাল, জগদীশ গোপালন, সুজিত সরকার, আলাপন বন্দ্যোপাধ্যায় আসছেন। স্বামী বিবেকানন্দের শিকাগো মহাসম্মেলনের ১২৫ তম পূর্তি উপলক্ষে রামকৃষ্ণ মঠ ও মিশন তাদের প্রাক্তনীদের নিয়ে এই সম্মেলনের আয়োজন করেছে।
There is no slider selected or the slider was deleted.
কলকাতা , ২২ সেপ্টেম্বর:- রাজ্যে দুই লাখের বেশি মানুষ করোনা থেকে সংক্রমণ মুক্ত হয়েছেন। এখনও পর্যন্ত দুই লাখ ৩১ হাজার ৪৮৪ জন করোনায় সংক্রমিত হলেও তার মধ্যে দুই লাখ ২ হাজার ৩০ জন সুস্থ হয়ে উঠেছেন। জাতীয় হার ছাপিয়ে রাজ্যে করোনা থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে ৮৭ দশমিক ২৮ শতাংশে পৌঁছেছে।গত ২৪ ঘন্টায় তিন […]
উঃ দিনাজপুর,৩০ জানুয়ারি:- এক ওষুধ ব্যাবসায়ীকে গুলি করে ছিনতাই করার চেষ্টা দুস্কৃতীদের। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাঙাবাড়ি একালায়। গুলিবিদ্ধ ওই ওষুধ ব্যাবসায়ী সুশান্ত সরকারকে প্রথমে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। […]
পু:মেদিনীপুর,৫ মার্চ:- করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন এই সন্দেহে বেলেঘাটা আইডি হাসপাতালে নিয়ে যাওয়া হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের এক বাসিন্দাকে। পেশায় ব্যবসায়ী ওই ব্যক্তির নাম গোবিন্দ প্রসাদ সাউ (৪৫)। বাড়ি ভগবানপুর থানার বনমালীপুর গ্রামে। কোম্পানির ভ্রমনে তিনি ইন্দোনেশিয়া গেছিলেন দিন পনেরো আগে। ফিরেছেন দিন কয়েক হল। গত দুদিন জ্বর ও কাশিতে ভুগছিলেন এই গোবিন্দ […]