পু:মেদিনীপুর,১২ ডিসেম্বর:- যেভাবে উন্নয়ন হচ্ছে রাজ্যে ভবিষ্যতে শুধু ভারতবর্ষের মধ্যে নয় বিশ্বের মধ্যে এক নম্বরে পৌঁছে যাবে বাংলা। বৃহস্পতিবার বিশ্ব বাণিজ্য সম্মেলনে এমনই আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাজপুর পোর্ট তৈরি হলে এলাকার অর্থনৈতিক পরিকাঠামো পাল্টে যাবে। পর্যটন সহ পরিবহণ ব্যবস্থার মান বাড়বে। অতএব তাজপুর পোর্ট খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের ২০ হাজার তাঁতীর কাছ থেকে আগামী তিন বছরে ত্রাণের জন্য কাপড় নেওয়া হবে তন্তুজর মাধ্যম দিয়ে। এর ফলে কর্মসংস্থান অনেকটাই বাড়বে।আগামী সপ্তাহের মধ্যেই দেউচা-পাঁচমি কয়লা খনিতে প্রথম পর্যায়ের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। বৃহস্পতিবার দিঘার বাণিজ্য সম্মেলনের শেষ দিনে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেঙ্গল বিজনেস কনক্লেভের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানিয়ে দেন বুধবারই কেন্দ্রীয় কয়লা মন্ত্রক থেকে যাবতীয় ছাড়পত্র এসে গিয়েছে।
ফলে সেখানে কয়লা উত্তলনে আর কোনও বাঁধা থাকল না রাজ্যের। তিনি আরও জানিয়েছেন, শীঘ্রই মুখ্যসচিব ওই এলাকা পরিদর্শনে যাবেন। স্থানীয় মানুষজনের সঙ্গে ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি পরিবেশ সংক্রান্ত বিষয়গুলি দেখা হবে গুরুত্ব দিয়েই। আপাতত ঠিক হয়েছে দেউচা-পাঁচমির দেওয়ানগঞ্জ ও হরিণসিংঘা এলাকায় শুরু হবে কয়লা উত্তোলন।Related Articles
করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু।
পু:মেদিনীপুর,৭ ফেব্রুয়ারি:- করোনা ভাইরাসের আতংক উপেক্ষা করে চীনা প্রেমিকার সাথে বিয়ে করলো পিন্টু। করোনা ভাইরাসের আতংক নিয়ে যখন চিন,ভারত সহ সারা পৃথিবী জুড়ে ত্রাস,ঠিক সেই সময় অন্য রকম ভালোবাসার কথা শোনালো পিন্টু জানা ও এঞ্জেল। পিন্টু জানা ভারতের পশ্চিমবংগের পুর্ব মেদিনীপুর জেলার কাঁথির পশ্চিম পারুলিয়ার বাসিন্দা।আর এঞ্জেল চীনের গোয়াং প্রদেশের বাসিন্দা। ছোট মামার হাত ধরে […]
দ্বিতীয় দফায় ৩০টি আসনে ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন।
কলকাতা , ১৮ মার্চ:- আগামী ২৭ মার্চ প্রথম দফার বিধানসভা নির্বাচনে ১৯১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু আজ কলকাতায় বলেন দ্বিতীয় দফায় পয়লা এপ্রিল যে ৩০টি আসনে ভোট নেওয়া হবে সেখানে মোট ১৭২ জন প্রার্থী লড়াই এর ময়দানে রয়েছেন। এরমধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ৩০ জন করে এবং সিপিএমের ১৫ […]
ডোমজুড়ে মদের দোকানে ভাঙচুর।
হাওড়া,৫ মে:- লকডাউন পরিস্থিতিতে সোস্যাল ডিসট্যান্স না মেনে ক্রেতাদের লম্বা লাইন থাকায় হাওড়ার ডোমজুড়ের সলপ হাইরোডে গতকাল পুলিশ এসে একটি মদের দোকান বন্ধ করে দেয়। স্থানীয় বাসিন্দারা দাবি তোলেন যেখানে দোকানপাট-বাজার, ব্যাঙ্ক সব বন্ধ রয়েছে সেখানে মদের দোকান খোলার যৌক্তিকতা কোথায় ? তখনকার মতো ক্রেতারা বাড়ি ফিরে গেলেও আজ সকালে ফের ওই মদের দোকানের […]






