হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি ডাল, নুন প্যাকেট ও সরিষার তেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শান্তনু চ্যাটার্জী , সিনিয়র জেনারেল ম্যানেজার শুভাশিস তা, এডমিন্সিটার ইনচার্জ শুভময় নায়েক ও কোম্পানির একাউন্টেট সুবল ঘোষ সহ অনান্যরা। কোম্পানির তরফে জানানো হয়েছে লকডাউন চলাকালীন হরিপাল ও সিঙ্গুরের বিভিন্ন এলাকায় দিনমজুর থেকে কারখানার শ্রমীকদের এই ত্রাণ সামগ্রী বিলি করা হবে পর্ষায়ক্রমে। এই জরুরি অবস্থায় বাড়িতে আটকে থাকা গ্রামবাসীরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি। তাঁদের অভিযোগ, যেখানে রাজ্য সরকারের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তরফে কোনও খবর নেওয়ার কোনও উদ্যোগ নেই, সেখানে এই কারখানার তরফে গরীব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
Related Articles
ডিসেম্বর থেকেই চালু হচ্ছে কলেজ-বিশ্ববিদ্যালয় কিন্তু স্কুল খোলা নিয়ে এখনই সিদ্ধান্ত নয় রাজ্যের
কলকাতা , ২ নভেম্বর:-কলকাতা , ২ নভেম্বর:- করোনা আবহের মধ্যেই যাবতীয় স্বাস্থ্যসুরক্ষা বিধি মেনে আগামী মাস থেকে রাজ্যের কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে পঠন-পাঠন শুরু হচ্ছে।তবে কবে থেকে স্কুল খুলবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছে রাজ্য সরকার। করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়-সহ রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ক্লাস বন্ধ আছে। অনলাইন ক্লাস হলেও স্কুলে পঠনপাঠন শুরু […]
সি এ এ নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যে উত্তাল সংসদ।
নয়াদিল্লী,৩১ জানুয়ারি:- বাজেট অধিবেশনের সূচনার প্রথমদিনই রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বক্তব্যের বিরোধিতায় সরব বিরোধীরা। বাবুর স্বপ্ন পূরণ করতেসি এ এবিল পাস করানো হয়েছে। রাষ্টপতির এই ভাষণে একদিকে শাসক বিজেপির প্রশংসার হাততালিতে ফেটে পড়েছে সংসদ অপরদিকে সেম সেম ধ্বনিতে চরম বিরোধিতা করেছে সংসদের উভয় কক্ষের বিরোধী দল গুলিও।এই তিন রাষ্ট্রপতি সি এ এ বিলের প্রশংসা করে বলেন, […]
ভুয়ো সিবিআই কাণ্ডে দৃতকে দিল্লি থেকে আনা হলো হাওড়ায়।
হাওড়া, ১৩ জুলাই:- ভুয়ো সিবিআই-কান্ডে দিল্লি থেকে ধৃত শুভদীপ বন্দ্যোপাধ্যায়কে হাওড়ায় আনা হলো। আজ সকালে দিল্লি রাজধানী স্পেশাল এক্সপ্রেসে তাকে নিয়ে আসা হয় হাওড়ায়। আজই তাকে তোলা হবে হাওড়া জেলা আদালতে। জগাছা থানার তরফ থেকে হাওড়া আদালতে ধৃতের পুলিশি হেফাজতের জন্য আবেদন জানানো হবে। সিবিআই অফিসার হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা কান্ডে অভিযুক্ত এই শুভদীপ […]






