হাওড়া , ২৬ ফেব্রুয়ারি:- কয়লা পাচার কান্ডের তদন্তে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ( ইডি )। শুক্রবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গায় হানা দেন ইডির অফিসাররা। কলকাতার বিভিন্ন জায়গার পাশাপাশি ইডির কয়েকটি দল পাড়ি দেন দূর্গাপুর ও বর্ধমান সহ কয়েকটি জায়গায়। হাওড়াতেও চলছে ইডির তল্লাশি। ১১ সদস্যের একটি দল দুপুর ১২টা থেকে হাওড়া মিলস কোম্পানি লিমিটেডের ফোরশোর রোডের অফিসে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। জানা গেছে, সেখানকার লিগ্যাল অ্যাডভাইজরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কাউকেই অফিসের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। বাইরেও বেরতে দেওয়া হচ্ছে না। ম্যারাথন জেরা চলছে। সেন্ট্রাল ফোর্সও আনা হয়েছে। চলছে তল্লাশি।
Related Articles
বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা।
হাওড়া,৬ ডিসেম্বর:- বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল পড়ুয়ারা। শুক্রবার দুপুর নাগাদ দ্বিতীয় হুগলী সেতু টোল প্লাজায় ঢোকার মুখে একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি টাটা ৪০৭ গাড়িকে ধাক্কা মারে। যদিও বাসে থাকা পড়ুয়ারা সকলেই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। মন্দিরতলা আউট পোস্টের পুলিশ কর্মীরা দ্রুত সেখানে চলে আসেন। খবর দেওয়া হয় […]
বিধানসভার অধ্যক্ষের তোলা বেশ কিছু অভিযোগ খারিজ রাজভবনের।
কলকাতা, ৮ নভেম্বর:- রাজ্য বিধানসভায় সম্প্রতিক কালে পাস হওয়া বিভিন্ন বিল রাজ্যপালের অনুমোদনের জন্য আটকে রয়েছে বলে রাজ্য সরকার ও বিধানসভার অধ্যক্ষের তোলা অভিযোগ রাজভবন খারিজ করে দিয়েছে। রাজ্যের তরফে যে ২২ টি বিল রাজভবনে পড়ে থাকার অভিযোগ তোলা হয়েছে তার একটিও আটকে রাখা হয়নি বলে রাজভবনের তরফে পাল্টা বিবৃতি দিয়ে জানানো হয়েছে। অভিযোগ পর্যালোচনা […]
সরাসরি মুখ্যমন্ত্রী নিয়ে সমাজ মাধ্যমে প্রচার বাড়ানোর নির্দেশ।
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- ‘সরাসরি মুখ্যমন্ত্রী’ নিয়ে সমাজমাধ্যমে প্রচার বাড়াতে নির্দেশ দিয়েছে রাজ্য সরকার। যেহেতু এই কর্মসূচী সাধারণ মানুষের জন্য তাই আরও বেশি করে এই কর্মসূচীকে মানুষের কাছে পৌঁছে দিতে উদ্যোগী হচ্ছে। আর এখন মানুষ যেহেতু অনেক বেশি করে সোশ্যাল মিডিয়ায় সক্রিয় তাই সেখানেই এই কর্মসূচীর প্রচার চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মুখ্যমন্ত্রীর দফতরের পরিকল্পনা রূপায়ন […]










