হুগলি,৪ এপ্রিল:- হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড এর উদ্যোগে লকডাউনে বাড়িতে আটকে থাকা গ্রামবাসীদের বাড়ি বাড়ি ত্রাণ সামগ্রী দেওয়া শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কারখানা পার্শবর্তী হরিপালের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের মহিষটিকরি গ্রামে গিয়ে বাড়ি বাড়ি ত্রাণ বিলি করা হয়েছে। এদিন কোম্পানির কর্ণধার শ্যাম সুন্দর চৌধুরীর নির্দেশে হিমাদ্রি ফাউন্ডেশনের সহায়তায় পরিবার পিছু দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, পাঁচ কেজি ডাল, নুন প্যাকেট ও সরিষার তেল তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শান্তনু চ্যাটার্জী , সিনিয়র জেনারেল ম্যানেজার শুভাশিস তা, এডমিন্সিটার ইনচার্জ শুভময় নায়েক ও কোম্পানির একাউন্টেট সুবল ঘোষ সহ অনান্যরা। কোম্পানির তরফে জানানো হয়েছে লকডাউন চলাকালীন হরিপাল ও সিঙ্গুরের বিভিন্ন এলাকায় দিনমজুর থেকে কারখানার শ্রমীকদের এই ত্রাণ সামগ্রী বিলি করা হবে পর্ষায়ক্রমে। এই জরুরি অবস্থায় বাড়িতে আটকে থাকা গ্রামবাসীরা ত্রাণ সামগ্রী পেয়ে খুশি। তাঁদের অভিযোগ, যেখানে রাজ্য সরকারের চন্দনপুর গ্রাম পঞ্চায়েতের তরফে কোনও খবর নেওয়ার কোনও উদ্যোগ নেই, সেখানে এই কারখানার তরফে গরীব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে হিমাদ্রি স্পেশালিটি কেমিক্যাল লিমিটেড।
Related Articles
বিড়ি নিয়ে তুলকালা ,বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবক, হাওড়ায় উত্তেজনা।
হাওড়া, ২ এপ্রিল:- বিড়ি নিয়ে তুলকালাম। বাঁশ দিয়ে পিটিয়ে খুন যুবককে। আশঙ্কাজনক আরও এক যুবক। অভিযুক্ত গ্রেফতার। হাওড়ার রামকৃষ্ণপুর ঘাটে উত্তেজনা। বিড়ি চাওয়াকে কেন্দ্র করে বাঁশ দিয়ে পিটিয়ে মারা হলো এক যুবককে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকায়। পুলিশ এই ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে। জানা গেছে, হাওড়ার থানার অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট […]
হাওড়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনায় মৃত্যু কমপক্ষে চারজনের।
হাওড়া, ২৪ আগস্ট:- বুধবার এক মর্মান্তিক বাস দূর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে চার জনের। আরো ছয় জন গুরুতর জখম অবস্থায় গাববেড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে এদিন এটা নাগাদ পাঁচলা থানার ধূলোর বাঁধে মুচিঘাটা -করুনাময়ী রুটের একটি বাস দ্রুত গতিতে মুচিঘাটা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে আসা একটি লরিকে মুখোমুখি ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় […]
বেলুড় মঠ সারদাপীঠে শ্রীশ্রীজগদ্ধাত্রী পূজা
হাওড়া, ১০ নভেম্বর:- চিরাচরিত রীতি মেনে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ সারদাপীঠে হচ্ছে জগদ্ধাত্রী পূজা। মঠের নিয়ম অনুসারে নবমীর দিনেই সপ্তমী, অষ্টমী এবং নবমীর পূজা একসাথে করা হয়। শনিবার সায়ংকালে আমন্ত্রণ ও অধিবাস অনুষ্ঠান হয়। আজ রবিবার ভোর ৬টায় হয়েছে পূর্বাহ্নের পূজা। দশটায় হবে পুষ্পাঞ্জলি। বেলা ১১টায় হবে মধ্যাহ্নের পূজা। সাড়ে এগারোটা থেকে তিনটে পর্যন্ত বিতরণ […]









