হাওড়া,১২ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ায় ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করল পুলিশ। বুধবার সকালে সালকিয়া চৌরাস্তা থেকে বাঁধাঘাট পর্যন্ত শ্রী অরবিন্দ রোডের ফুটপাথ হকারমুক্ত করা হয়। গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০০ জন হকারকে সরিয়ে দেয়। এর জেরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন ছিল পুলিশের বিশাল ফোর্স। উত্তর হাওড়ার হকার ইউনিয়নের সভাপতি কাঞ্চন সোনকার জানান, তাদের লাইসেন্স পুনর্নবিকরণের প্রতিশ্রুতি দিয়েও পুরসভার তরফে তা করা হয়নি। যার জেরেই হকারদের এদিন উচ্ছেদ হতে হল। বিষয়টি নিয়ে তাঁরা হাওড়া পুরভার দ্বারস্থ হবেন বলেন জানান তিনি। এদিকে, এই উচ্ছেদ প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল জানান,
হাইকোর্টের নির্দেশেই এদিন ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণা অবশ্য বলেন এই উচ্ছেদ প্রসঙ্গে তিনি অবগত নন। পুলিশের দাবি সালকিয়া শ্রী অরবিন্দ রোডের দু’ধারের ফুটপাথ হকার মক্ত করতে সোমবার সকাল থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। হকারদের উঠে যাওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু এরপরেও হকাররা ফুটপাথ থেকে না সরায় বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদের মধ্যে বেশিরভাগ জনেরই কোনও কাগজপত্র ছিলনা। পুরসভা সূত্রে খবর, ফুটপাথ দখলমুক্ত করতে সালকিয়ার একটি কমপ্লেক্সে ওই ৩০০ জন হকারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। মামলা হয় হাইকোর্টে। অবশেষে আদালতের নির্দেশে ওই হকারদের উচ্ছেদ করা হয় এদিন।Related Articles
বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতেই কেন্দ্রের এজেন্সি ব্যাবহারের প্রবণতা,মন্তব্য মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৫ সেপ্টেম্বর:- বিরোধী শাসিত রাজ্যগুলিকে ভয় দেখাতে এজেন্সি ব্যবহার কেন্দ্রীয় সরকারের প্রবণতায় পরিণত হয়েছে বলে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তব্য করেছেন। দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে আজ তৃণমূল কংগ্রেসের দলীয় মুখপত্র জাগো বাংলার উৎসব সংখ্যার প্রকাশ করে তৃণমূল কংগ্রেস নেত্রী কেন্দ্রের শাসক দল বিজেপির নাম না করে বলেন,তাদের মাথার উপর চন্দ্র, সূর্য, গ্রহ, […]
ভদ্রেশ্বরে শিশু নিখোঁজ, জল জঙ্গলে তল্লাসী পুলিশের।
হুগলি, ১৯ জুন:- স্থানীয় সূত্রে জানা গেছে,ভদ্রেশ্বর পুরসভার ২১ নম্বর ওয়ার্ড সাহেব বাগান এলাকায় গতকাল সন্ধা থেকে এক শিশু নিখোঁজ রয়েছে। শিশুটির নাম আরাধ্যা রাম। বয়স এক বছর নয় মাস। শিশুর বাবা ভিকি রাম জানিয়েছেন, তারা বৈদ্যবাটিতে ভাড়া থাকেন। ভদ্রেশ্বর সাহেব বাগানে তার শশুর বাড়ি। স্ত্রী পার্বতী রাম বিউটিশিয়ানের প্রশিক্ষণ নিতে বাপের বাড়ি ছিলেন। সেখানে […]
শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালো মিলের গেটে।
হুগলি , ৪ সেপ্টেম্বর:- শ্রমিক অসন্তোষের জেরে শ্রমিকরা কাজ বন্ধ করে দেওয়ায় কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেলো চাঁপদানির নর্থ-ব্রুক জুট মিল। এই জুটমিলে কাজ করে প্রায় চার হাজার শ্রমিক। তার মধ্যে ছশো শ্রমিক রয়েছে অস্থায়ি ভাবে। এই শ্রমিকদের কাজ দিতে চাইছে না মিল কর্তৃপক্ষ। বাইরে থেকে লোক নিয়ে এসে কন্ট্রাক্টে কাজ করাতে চাইছে কম পয়সায়। […]








