হুগলি , ২৬ জানুয়ারি:- বৈদ্যবাটি পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও এই ওয়ার্ডের কনভেনার ও জেলার তৃণমূলের সাধারণ সম্পাদক সুবীর ঘোষের উদ্যোগে ৭২ তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে এক বসে আঁকার প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো রাজ মাঠে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। তিনি বলেন গত ২৩ জানুয়ারি ভিক্টরিয়াতে প্রধানমন্ত্রীর সামনে মুখ্যমন্ত্রী কে জয় শ্রীরাম বলে অপমানিত করা হয়েছে তার তীব্র বিরোধিতা করেন তিনি। পাশাপাশি তিনি বলেন লাল কেল্লায় যখন প্রধানমন্ত্রী পতাকা তুলবেন তখন জয় শ্রীরাম বলে দেখাক। এই অনুষ্ঠান প্রসঙ্গে সুবীর ঘোষ বলেন এই অনুষ্ঠান নতুন নয়। দীর্ঘ পাঁচ বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে। অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি ওয়ার্ড এর মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়। করোনা যোদ্ধা সহ চিকিৎসক, নার্স সহ যারা এই লড়াইতে যুক্ত ছিলেন পৌর সভার স্বাস্থ্য কর্মীদেরও সংবর্ধিত করা হয়।
Related Articles
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে হাজতে প্রেমিক।
হুগলি,১৭ ফেব্রুয়ারি:- বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে হাজতে প্রেমিক। বেড়াতে গিয়ে প্রেমের ফাঁদে যুবতী । মানালি বেড়াতে গিয়ে হোটেল ম্যানেজারের সঙ্গে প্রেম উত্তরপাড়ার বাসিন্দা এক যুবতীর। প্রথম দেখায় প্রেম,তা জমে উঠতেও বেশি সময় নেয়নি। গত বছর পরিবারের সঙ্গে মানালী বেড়াতে গিয়েছিলেন উত্তরপাড়ার যুবতী।সেখানে হোটেল ম্যানেজার অনিল শর্মার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর।এরপর উত্তরপাড়ায় বেশ […]
বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে তৈরি হয়েছে সম্ভাব্য বন্যার আশঙ্কা।
কলকাতা, ৩১ জুলাই:- রাজ্যে লাগাতার বৃষ্টি ও বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার জেরে একাধিক জেলায় সম্ভাব্য বন্যার আশঙ্কা আটকাতে রাজ্য সরকার বিশেষভাবে সতর্ক রয়েছে। মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী আজ ন’টি জেলার জেলাশাসকদের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠক করে রাজ্যের পরিস্থিতি পর্যালোচনা করেন। ভার্চুয়াল এই বৈঠকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, […]
দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ , কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল।
সুদীপ দাস , ৬ জুন:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ঘেরাও করে বিক্ষোভ কার প্ররোচনায় হয়েছিল সেই অডিও ভাইরাল হলো সোশ্যাল সাইটে। যেখানে বিজেপির প্রাক্তন সভাপতি সুবীর নাগ দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন হুগলি লোকসভার সাতটি বিধানসভার হার কেন হল অবিলম্বে জেলার সভাপতি গৌতম চ্যাটার্জিকে বদলানোর দাবি নিয়ে দিলীপ ঘোষকে ঘেরাও করার উদ্যোগ নিতে। বললেন প্রাক্তন […]






