হাওড়া,১২ ফেব্রুয়ারি:- উত্তর হাওড়ায় ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করল পুলিশ। বুধবার সকালে সালকিয়া চৌরাস্তা থেকে বাঁধাঘাট পর্যন্ত শ্রী অরবিন্দ রোডের ফুটপাথ হকারমুক্ত করা হয়। গোলাবাড়ি ও মালিপাঁচঘড়া থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে প্রায় ৩০০ জন হকারকে সরিয়ে দেয়। এর জেরে এদিন ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। মোতায়েন ছিল পুলিশের বিশাল ফোর্স। উত্তর হাওড়ার হকার ইউনিয়নের সভাপতি কাঞ্চন সোনকার জানান, তাদের লাইসেন্স পুনর্নবিকরণের প্রতিশ্রুতি দিয়েও পুরসভার তরফে তা করা হয়নি। যার জেরেই হকারদের এদিন উচ্ছেদ হতে হল। বিষয়টি নিয়ে তাঁরা হাওড়া পুরভার দ্বারস্থ হবেন বলেন জানান তিনি। এদিকে, এই উচ্ছেদ প্রসঙ্গে হাওড়ার পুলিশ কমিশনার কুনাল আগরওয়াল জানান,
হাইকোর্টের নির্দেশেই এদিন ফুটপাথ থেকে হকার উচ্ছেদ করা হয়েছে। হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণা অবশ্য বলেন এই উচ্ছেদ প্রসঙ্গে তিনি অবগত নন। পুলিশের দাবি সালকিয়া শ্রী অরবিন্দ রোডের দু’ধারের ফুটপাথ হকার মক্ত করতে সোমবার সকাল থেকে এলাকায় মাইকিং করা হয়েছিল। হকারদের উঠে যাওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়। কিন্তু এরপরেও হকাররা ফুটপাথ থেকে না সরায় বুধবার সকাল থেকে উচ্ছেদ অভিযান চালানো হয়। এদের মধ্যে বেশিরভাগ জনেরই কোনও কাগজপত্র ছিলনা। পুরসভা সূত্রে খবর, ফুটপাথ দখলমুক্ত করতে সালকিয়ার একটি কমপ্লেক্সে ওই ৩০০ জন হকারকে পুনর্বাসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু সেই সিদ্ধান্ত কার্যকরী হয়নি। মামলা হয় হাইকোর্টে। অবশেষে আদালতের নির্দেশে ওই হকারদের উচ্ছেদ করা হয় এদিন।Related Articles
শেষদিনের প্রচারে ঝড় তুললেন প্রবীর ঘোষাল।
হুগলি , ৮ এপ্রিল:- ভোট প্রচারের শেষ দিনে প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়ার বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল।এদিন কোন্নগরের কানাইপুর সহ বিভিন্ন এলাকায় কর্মীসমর্থকদের নিয়ে জোরদার ভোটের প্রচার সারেন প্রবীর ঘোষাল।মানুষের বাড়ির দরজায় দরজায় গিয়ে মানুষের সাথে কথা বলে জনসংযোগ সারেন প্রবীর ঘোষাল। Post Views: 425
ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে ছুরির কোপ। অভিযুক্ত আটক।
হাওড়া, ১১ মার্চ:- ভাগ্নিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় মামাকে ছুরির কোপে জখম করলো অভিযুক্ত যুবক। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের ইছানগরী মিদ্দেপাড়ায়। পুলিশ এই ঘটনায় সাজিদ নামের এক যুবককে আটক করেছে। স্থানীয় সূত্রের খবর, অভিযুক্ত যুবক এলাকায় দাদাগিরি করত এবং মেয়েদের নানাভাবে উত্ত্যক্ত করত। স্থানীয় এক যুবতী পাউরুটির কারখানায় রান্নার কাজ করতেন। ওই যুবতীর […]
ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপির ।
হুগলি, ১০ ডিসেম্বর:- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপি। হুগলির আরামবাগ ব্লকের বিডিও অফিসে এদিন চাষীদের স্বার্থে ডেপুটেশন দেয় বিজেপি। প্রায় নয় দফা দাবি তুলে চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে বিডিও অফিসে এদিন স্বারকলিপি প্রদান করেন আরামবাগ বিধায়ক। এদিন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা […]








