হাওড়া , ১১ মে:- পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায়। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা। ঘটনায় দুষ্কৃতিদের হামলায় এক যুবকের জখম হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ চলে। জানা গেছে, খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের গন্ডগোল নিয়েই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে। শিবপুর কাজীপাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভাঙচুর হয় একাধিক দোকান ও এটিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ আসে। দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। অবরোধ হয় জি টি রোড।
Related Articles
জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে বুনো হাতি।
জলপাইগুড়ি, ১ জুন:- দিনের আলোতেই গরুমারা জঙ্গলে একটি বুনো দাঁতাল হাতি ৩১ নং জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলো। পথ চলতি মানুষ সামনে থেকে বুনো হাতি দেখতে ভিড় করেন। জাতীয় সড়কের দুই ধারে দাঁড়িয়ে যায় গাড়ি। সামনে থেকে বুনো হাতি দেখে খুশি সকলে। Post Views: 313
কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ থাকছে আলিপুর চিড়িয়াখানা।
কলকাতা, ১৬ ডিসেম্বর:- কলকাতা পুরসভার ভোটের নিরাপত্তাকে সামনে রেখে আগামী রবিবার বন্ধ রাখা হবে আলিপুর চিড়িয়াখানা। এমনিতেই প্রতি সপ্তাহে সোমবার চিড়িয়াখানা বন্ধ রাখা হয়। যেহেতু চলতি সপ্তাহে ভোট তাই রবিবার চিড়িয়াখানা বন্ধ রেখে সোমবার খোলা হবে। এই নির্দেশিকা জারি করেছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। দীর্ঘ বিধিনিষেধের জেরে চিড়িয়াখানা বন্ধ রাখে কর্তৃপক্ষ। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় […]
দিনেদুপুরে ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ চুঁচুড়ায়।
হুগলি, ৩১ মার্চ:- দিনেদুপুরে এক সুপারি ব্যবসায়ীকে অপহরণের চেষ্টার অভিযোগ উঠল। চুঁচুড়ার পল্লীশ্রীর বাসিন্দা ওই ব্যবসায়ীর নাম দীপক সাহা ওরফে মৃণাল। পুলিশ সূত্রে খবর, সুগন্ধার কাছে বছর সাতান্নর মৃণালের সুপারি কারখানা রয়েছে। বাড়ি থেকে তিনি মোটর স্কুটি অথবা নিজের চারচাকা গাড়ি নিয়ে ওই কারখানায় যাতায়াত করেন। মৃণাল জানান, এ দিন দুপুর একটার পর কারখানা থেকে […]









