হাওড়া, ৭ জুলাই:- হাওড়াতেও পেট্রোলের সেঞ্চুরি, পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশনের আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে অভিনব প্রতিবাদ। হাওড়ায় পেট্রোলের দাম ১০০ পার করতেই কালো ব্যাজ পরে কালা দিবস পালন করল অল বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার অ্যাসোসিয়েশন। বুধবার সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত আধ ঘণ্টা সমস্ত পেট্রোল পাম্প বন্ধ করে আলো নিভিয়ে প্রতিবাদ জানানো হলো অস্বাভাবিক হারে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে। কেন্দ্রীয় সরকার তথা তেল কোম্পানিগুলিকে এদিন এভাবেই প্রতিবাদের বার্তা দিলেন বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশন। পাশাপাশি আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথাও জানালেন তাঁরা।
Related Articles
মাছের সংখ্যা বৃদ্ধিতে দুমাস সমুদ্রে মৎস্য শিকার বন্ধের বিজ্ঞপ্তি জারি।
কলকাতা, ১৪ এপ্রিল:- প্রজনন হার বাড়িয়ে মাছের সংখ্যা বৃদ্ধি করতে রাজ্যের মৎস্য দফতর সমুদ্রে মৎস্য শিকারে দুমাসের নিষেধাজ্ঞা জারি করেছে। আগামীকাল, ১৫ এপ্রিল থেকে ১৪ জুন– এই ৬১ দিন সমুদ্রে সব ধরণের মৎস্য শিকার বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। ওই সময়ের জন্য পশ্চিমবঙ্গ সংলগ্ন সমুদ্রে ১২ নটিক্যাল মাইল প্রায়, ২২.২২ কিমি পর্যন্ত মৎস্য […]
কেমন কাটলো সরস্বতী পুজোর আজকের দিনটা।
বাঁকুড়া,২৯ জানুয়ারি:- আজ সরস্বতী পূজা , স্কুল থেকে কলেজ সর্বত্রই পূজাকে কেন্দ্র করে মেতে উঠেছে যুবক-যুবতীরা । সরস্বতী পুজোর আরেকটা অন্য নাম ভালোবাসার দিন । আর এই দিনটাকে সকলেই নিজের মত করে উপভোগ করছেন । আজকের দিনে ছাত্র-ছাত্রীরা মা সরস্বতীর কাছে নিজের ভালো , সকলের ভালো এবং যাতে পড়াশোনা ভালো হয় সেই প্রার্থনাই জানায় […]
ডোমজুড় খুনের তদন্তে পুকুরে ডুবুরি নামিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র।
হাওড়া, ১ সেপ্টেম্বর:- ডোমজুড় খুনের তদন্তে নেমে পুকুরে ডুবুরি নামিয়ে তল্লাশি চালিয়ে মিললো খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দলের ডুবুরি নামিয়ে ডোমজুড়ের কাটলিয়ার ‘পাস পুকুর’ থেকে উদ্ধার হয় আগ্নেয়স্ত্রটি। এর আগে বুধবার উদ্ধার হয়েছিল মৃত মহিলার মোবাইল ফোনটি। এদিন পুকুরে ডুবুরি নামিয়ে সকাল থেকেই চলছিল খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটির খোঁজ। অবশেষে কাটলিয়ার ‘পাস পুকুর’ […]










