হাওড়া , ১১ মে:- পাড়ায় বাচ্চাদের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে বাধে অশান্তি। এরপর বহিরাগতরা দলবল নিয়ে এসে হামলা চালায়। সোমবার রাতে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার শিবপুর থানা এলাকা। ঘটনায় দুষ্কৃতিদের হামলায় এক যুবকের জখম হয়ে মৃত্যু হয় বলে অভিযোগ। এর জেরে উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। রাস্তা অবরোধ হয়। দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে বিক্ষোভ চলে। জানা গেছে, খেলাকে কেন্দ্র করে বাচ্চাদের গন্ডগোল নিয়েই পাড়ার দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে একজনের মৃত্যুর অভিযোগ ওঠে। শিবপুর কাজীপাড়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ভাঙচুর হয় একাধিক দোকান ও এটিএম। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ আসে। দোষীদের গ্রেফতারের দাবিতে স্থানীয়রা রাস্তা অবরোধ করেন। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী যায়। অবরোধ হয় জি টি রোড।
Related Articles
আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর।
হুগলি ,১৯ ডিসেম্বর:- তৃণমূল নেতার ছেলের হাতে ধর্ষিতার পর অপমান ও আত্মসন্মানে আঘাত লাগায় আত্মহত্যার চেষ্টা কিশোরীর। বর্তমানে গুরুতর জখম অবস্থায় নির্যাতিতা ওই কিশোরী চুঁচুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার ভোরে বাড়ির কলপারে গায়ে জ্যারিকেনের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় হুগলির সুগন্ধ্যার বাসিন্ধ্যা ওই কিশোরী। ঘটনায় অভিযুক্ত সুমন সাঁতরা গ্রেপ্তার হয়েছে। সুমনের বাবা বরুন সাঁতরা স্থানীয় […]
তৃণমূলের দেওয়াল লিখনে কালি দিয়েলেখা চোর’, চাঞ্চল্য হাওড়ায়।
হাওড়া, ২৫ জুন:- হাওড়ার ডোমজুড় ব্লকের বাঁকড়া – ২ অঞ্চলের তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী শামসুল আলম তরফদারের দেওয়াল লিখনে এবং পোস্টারে দেখা গেল কালি দিয়ে নিচে লেখা ‘চোর’। এই নিয়ে রবিবার সকাল থেকে বাঁকড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে শোরগোল পড়ে যায় এলাকায়। হাওড়া জেলা সদরের তৃণমূল কংগ্রেসের […]
ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান।
অঞ্জন চট্টপাধ্যায়,১ মার্চ:- ট্রাউকে তিন গোল দিয়ে আই লীগে জয়ের অপেক্ষায় মোহনবাগান। ডার্বি জয়ের আগেই হয়তো আই লীগে জয় নিশ্চিত করে ফেলবে মোহনবাগান। অন্তত ট্রাউ এফসি বিরুদ্ধে বাগান এর ৩-১ গোল এ জয়ের পর সেরকমই মনে হচ্ছে । এদিন খেলার শুরুতে তো মনে হচ্ছিলো হাফ ডজন গোল দিয়ে দেবে টীম বাগান। ম্যাচে ২২ মিনিটেই ৩ […]







