কলকাতা,১৩ ফেব্রুয়ারি:- পঞ্চায়েত পরিচালনায় আরও পেশাদারিত্ব আনতে মেন্টর নিয়োগ করছে রাজ্য সরকার। গ্রামোন্নয়নের কাজে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি, আয়-ব্যয়ের হিসেব রাখা, তথ্যপ্রযুক্তির ব্যবহার, টেন্ডারে অনিয়ম ঠেকানো এবং বাজেট তৈরিতে পঞ্চায়েতকে সাহায্য করবেন মেন্টররা। পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধি এবং কর্মীদের প্রশিক্ষণও দেবেন। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে ঘুরে এ কাজ করবেন তাঁরা। মেন্টরদের কাজে নজর রাখতে জিপিএস প্রযুক্তি কাজে লাগানো হবে। মেন্টররা কখন কোন অফিসে যাচ্ছেন, সবই ধরা পড়বে পঞ্চায়েত দপ্তরের ওয়েবসাইটে।দপ্তর সূত্রের খবর, রাজ্যের ২০টি জেলা এবং আলিপুর মহকুমা পরিষদ এলাকায় যতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেগুলিতে তদারকির কাজ করবেন মেন্টররা। তাঁদের নিয়োগের জন্য কর্মী নিয়োগের পেশাদার কোনও এজেন্সিকে দায়িত্ব দেওয়া হবে। সে জন্য সম্প্রতি টেন্ডারও ডাকা হয়েছে।
Related Articles
বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক।
কলকাতা , ১১ ফেব্রুয়ারি:- পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে বামেদের ডাকা ১২ ঘণ্টার ধর্মঘটে সরকারি কর্মচারীদের উপস্থিতি বাধ্যতামূলক। বৃহস্পতিবার সন্ধ্যায় এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল নবান্ন। বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, শুক্রবার সরকারি দফতরের আআদিকারিক থেকে কর্মী সকলকে নির্দিষ্ট সময়ে হাজিরা দিতে হবে। অন্যথায় কাটা যাবে বেতন। এমনকি ধর্মঘটের দিনে কোনও ক্যাসুয়াল লিভ (CL) বা অর্ধদিবস ছুটি (Half […]
বাংলা থেকে চিরতরে নির্মূল হলো কালাজ্বর আতংক।
কলকাতা, ১৯ অক্টোবর:- বাংলার বুক থেকে চিরতরে নির্মূল হল কালাজ্বর আতঙ্ক। রাজ্যে এখন প্রতি ১০ হাজার জনসংখ্যায় কালাজ্বর একজনেরও কম হচ্ছে। অর্থাৎ এখন বাংলা পুরপুরি কালাজ্বর মুক্ত। এবার শুধু মাত্র আনুষ্ঠানিক সংশপত্র পাওয়ার অপেক্ষা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও বিশ্ব স্বাস্থ্যসংস্থা সরেজমিনে রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখে সেই সংসাপত্র দেবে। সেজন্য তাদের প্রতিনিধিরা শীঘ্রই রাজ্যে আসছেন বলে স্বাস্থ্য […]
রাজ্যে প্রথম দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ৬ এপ্রিল:- রাজ্যে লোকসভা ভোটের প্রথম দফায় সব বুথে থাকছে না কেন্দ্রীয় বাহিনী। তিন জেলায় শুধুমাত্র স্পর্শকাতর বুথগুলিতেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। শনিবার বাহিনী মোতায়েন নিয়ে বৈঠকে বসেন কমিশন কর্তারা।সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সব বুথে কেন্দ্রীয় বাহিনী না দেওয়ার পিছনে বাহিনীর সংখ্যার অপ্রতুলতাকেই দায়ী করা হয়েছে। […]










