সুদীপ দাস , ১১ মে:- গুলিবিদ্ধ বাঁশবেরিয়া পৌরসভার প্রাক্তন উপ পুরপ্রধান আদিত্য নিয়োগী। বাড়ির কালীপুজোর বাজার করার সময় আজ সকালে পিছন দিক থেকে গুলি করে তাকে। পিঠে গুলি লাগে। প্রথমে চুঁচুড়া হসপিটাল,পরে চুঁচুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলের একাংশের দিকেই আঙ্গুল তুলেছেন। সরাসরি পুর প্রশাসক ও তার স্বামীর বিরুদ্ধেই সরব এলাকার মানুষ। তারা অভিযোগ করেন যারা পৌরসভায় থেকে এতদিন সরকারি টাকায় মোচ্ছোব করেছে, গরিব মানুষের টাকা লুট করেছে, নেতৃত্বেকে ভুল বুঝিয়ে ক্ষমতায় ছিল। আদিত্য বাবু এই বিষয়ের উপর সরিব হয়েছিলেন, বাঁশবাড়িয়া পৌরসভাকে একটা স্বচ্ছতার জায়গায় নিয়ে যাবার চেষ্টা করছিলেন তার জন্যই এই পরিণতি। যদিও ওই এলাকায় সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থলে আসেন দুই বিধায়ক অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত। তারা বলেন শিগ্রই দোষী ব্যক্তিদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে।
Related Articles
দুহাতে পয়সা রোজগার করছে তৃণমূল নেতারা, উদ্ধার হচ্ছে বস্তা বস্তা টাকা, আরামবাগে বিস্ফোরক প্রধানমন্ত্রী।
হুগলি, ১ মার্চ:- প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে কেন্দ্রীয় সরকার এ রাজ্যের জন্য বিপুল অর্থ বরাদ্দ করলেও রাজ্য সরকারের বাধার কারণে বাংলার গরিব মানুষ পাকা ঘরের স্বপ্ন দেখে বঞ্চিত হচ্ছেন বলে প্রবীণ বিজেপি নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগ করেছেন। আবাস যোজনায় কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে রাজ্য সরকার এবং শাসক দলের লাগাতার অভিযোগ এবং আন্দোলনের প্রেক্ষাপটে তাঁর এই […]
দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিজেপি মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবি করলো।
কলকাতা, ১৪ মার্চ:- রাজ্যে দুই কাউন্সিলর খুনের ঘটনায় বিরোধী বিজেপি পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। রাজ্য বিধানসভার দৃষ্টি আকর্ষন পর্বে আজ বিজেপি সদস্য শঙ্কর ঘোষ গতকালের ওই দুই নৃশংস ঘটনার কথা উল্লেখ করে দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি করেন। তিনি বলেন, বর্তমানে যখন বিভিন্ন পুরসভায় চেয়ারম্যান নির্বাচন প্রক্রিয়া চলছে তখন এধরণের ঘটনার পিছনে অন্য […]
মাধ্যমিকে দশম হুগলির নীলাঙ্কন।
হুগলি, ২ মে:- মাধ্যমিকে দশম স্থান অধিকার করেছে হুগলির নীলাঙ্কন মন্ডল। তাঁর প্রাপ্য নম্বর ৬৮৪। বাড়ি পাণ্ডুয়া স্টেশন রোডে। নীলাঙ্কন ব্যান্ডেলের এক বেসরকারি স্কুলের ছাত্র। বাবা পার্থ সারথি মন্ডল কালনা শ্রী শ্রী নীগমানন্দ বিদ্যামন্দিরের পদার্থবিজ্ঞানের শিক্ষক। মা সুজাতা মন্ডল গৃহবধূ। ছোটবেলা থেকেই গল্পের বই পড়া এবং গিটার বাজানোর শখ নীলাঙ্কনের। বাংলা এবং পদার্থ বিজ্ঞান ছাড়া […]









