কলকাতা , ১৬ এপ্রিল:- যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশ সহ রাজ্যেও বেড়ে চলেছে সে ক্ষেত্রে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সেফ হোম এবং কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়ানো হবে। সূত্রের দাবি গত বছরের তুলনায় এই বছর সেই কেন্দ্রের সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সেই মর্মে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবারের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের দিকে দেখলে বর্তমানে মোট সেফ হোম ২০০, সেফ হোমে মোট বেডের সংখ্যা ১১৫০৭, এবং তাতে রোগীর সংখ্যা ৪৬। অন্যদিকে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৮৩৯ জন। উল্লেখ্য রাজ্যের গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ৬ হাজার ৭৬৯ জন। একদিনে সুস্থ ২ হাজার ৩৮৭। ২৪ ঘন্টায় করোনার বলি ২২ জন। ওয়াকিবহাল মহলের বক্তব্য যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে সেফ হোম বা কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা না বাড়ানো ছাড়া কোনো উপায় নেই।
Related Articles
ক্লাবের দাবিমতো টাকা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে হামলা।
হাওড়া, ৪ মে:- ক্লাবের দাবিমতো চাঁদা না দেওয়ায় এক ব্যবসায়ীর বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট এলাকায়। যদিও ক্লাব কর্তৃপক্ষ চাঁদা চাওয়া অথবা হামলার কথা অস্বীকার করেছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ। স্থানীয় সূত্রের খবর, ঈদ উপলক্ষে রাতে জগৎবল্লভপুরের মুন্সিরহাটে স্থানীয় ক্লাবের উদ্যোগে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের […]
বাংলার ফুটবলের উন্নতিতে এবার স্পেনের লা-লিগার সঙ্গে চুক্তি হতে পারে সরকারের।
কলকাতা, ১১ সেপ্টেম্বর:- রাজ্যে ফুটবলের উন্নতিকল্পে স্পেনের বিশ্বখ্যাত ফুটবল লিগ লা লিগার সঙ্গে রাজ্য সরকারের একটি সমঝোতা চুক্তি সাক্ষরিত হতে পারে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগামী কাল স্পেন সফরে যাচ্ছেন। সেখানে পৌঁছে আগামী বৃহস্পতিবার তিনি লা লিগার প্রেসিডেন্ট হাভিয়ার তেভাজের সঙ্গে বৈঠকে বসবেন বলে লিগার এক্স হ্যান্ডেলে জানানো হয়েছে। ওই বৈঠকে কলকাতার তিন প্রধান ফুটবল […]
এখন দুয়েক দিন, নির্বাচন কাছে এলে মাসে এক সপ্তাহ করে থাকবেন অমিত শাহ, মমতাকে ঘুরিয়ে জবাব দিলীপের
কলকাতা ,২০ ডিসেম্বর:- এখন মাঝেমধ্যে রাজ্যে অমিত শাহ আসছেন। নির্বাচনে সামনে এলে মাসে এক সপ্তাহ করে থাকবেন কেন্দ্রীয় গৃহ মন্ত্রী অমিত শাহ। নিউটাউনের ইকো পার্কে প্রাতঃভ্রমণ করতে এসে পরোক্ষভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই হুঁশিয়ারি দিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রসঙ্গত দিন কয়েক আগে বিজেপির কেন্দ্রীয় নেতাদের বাংলায় আসা নিয়ে আপত্তি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুর পথে […]










