হুগলি , ১৬ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত হুগলির চাঁপদানি বিধানসভার পিয়ারাপুর এলাকায়। অভিযোগ তৃণমূল করার অপরাধে প্রাক্তন উপপ্রধান দীপেন মন্ডল কে মারধর করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপি নেতৃত্ব ।তৃণমূল থেকে বিজেপিতে না আসার কারণে এই ঘটনা বলে জানায় তৃণমূল নেতৃত্বে। আহত দীপেন মন্ডল শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি। হুগলির শ্রীরামপুরের পিয়ারাপুর মিল্কি হিন্দুপাড়ার ঘটনা। অভিযোগ এলাকায় হওয়ায় এক অনুষ্ঠান দেখে ভোর রাতে ফেরার সময় বিজেপি কর্মীরা ঘেরাও করে ব্যাপক মারধর করে ফেলে দেয়, আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চাঁপদানি তৃণমূল প্রার্থী অরিন্দম গুইন জানান দীপেন তাদের সক্রিয় কর্মী, কিন্তু কেন বিজেপি করছে না সেই কারণে তাকে মারধর। আমরা চাই দোষীদের উপযুক্ত শাস্তি হোক যদিও বিজেপি এই ঘটনা অস্বীকার করেছে। এই ঘটনার সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।
Related Articles
মেডিকেল কলেজ হাসপাতালে ৩টি নতুন বিভাগ তৈরির পরিকল্পনা।
কলকাতা, ১০ অক্টোবর:- কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে সদ্যোজাত শিশুরোগ বা নিওনেটোলজি বিভাগ সহ ৩টি নতুন বিভাগ তৈরীর পরিকল্পনা করা হয়েছে। এজন্য স্বাস্থ্য দফতরের কাছে আর্থিক অনুমোদন চাওয়া হয়েছে বলে ওই হাসপাতাল সূত্রের জানা গেছে। অন্তত ৫০টি আসন নিয়ে নিওনেটোলজি বিভাগটি চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্তমানে মেডিক্যালে শিশুবিভাগের অধীনে নিওনেটোলজির একটি ইউনিট রয়েছে। নতুন বিভাগ চালুর […]
পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে সাধারণ মানুষ।
হাওড়া, ১৫ অক্টোবর:- পুজোর মুখে হাওড়ায় অস্থায়ী সাফাই কর্মীদের কর্মবিরতিতে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। শনিবার মহালয়ার দিন থেকে তাদের লাগাতার কর্মবিরতির জেরে শহরের ভ্যাট উপচে রাস্তায় ডাঁই হয়ে রয়েছে নোংরা আবর্জনা। চূড়ান্ত অস্বাস্থ্যকর পরিবেশ হাওড়া শহরে। অখিল ভারতীয় সাফাই মজদুর সংঘের তরফ থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে বেতন বৃদ্ধি সহ মোট নয় দফা দাবিতে। শনিবার […]
অ্যান্টি কোরাপশন কমিটির উদ্যোগে সচেতনতা যাত্রা।
হুগলি,২৩ জানুয়ারি:- উত্তরপাড়ার অ্যান্টি কোরাপশন কমিটির উদ্যোগে এক র্যালি ডানকুনি থেকে হুগলির উদ্যেশ্যে যাত্রা করল।বাইক ও চারচাকার গাড়ি করে জিটিরোড দিয়ে সমিতির সদষ্যরা এগিয়ে চলে।মুলত ভারতে অপরাধ ও ভষ্ট্রাচারের বিরুদ্ধে সাধারণ মানুষদের সচেতন করতে এই উদ্যেগ।এই সংস্থা সমাজ সেবা করে আসছে ২১ বছর থেকে। ইতিমধ্যে ১৮ লক্ষ অভিযোগ সংগ্রহ করে কেন্দ্রীয় সরকারের কাছে ন্যায় বিচার […]










