কলকাতা , ১৬ এপ্রিল:- যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা সারা দেশ সহ রাজ্যেও বেড়ে চলেছে সে ক্ষেত্রে পুরো ও নগর উন্নয়ন দপ্তর সিদ্ধান্ত নিয়েছে যে সেফ হোম এবং কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা গত বছরের তুলনায় এবছর বাড়ানো হবে। সূত্রের দাবি গত বছরের তুলনায় এই বছর সেই কেন্দ্রের সংখ্যা কুড়ি শতাংশ বাড়ানো হতে পারে। ইতিমধ্যেই সেই মর্মে প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালে বেড়ে চলেছে। কিছু ক্ষেত্রে অনেকে আতঙ্কিত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। বৃহস্পতিবারের স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যানের দিকে দেখলে বর্তমানে মোট সেফ হোম ২০০, সেফ হোমে মোট বেডের সংখ্যা ১১৫০৭, এবং তাতে রোগীর সংখ্যা ৪৬। অন্যদিকে বর্তমানে হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৯৮৩৯ জন। উল্লেখ্য রাজ্যের গত ২৪ ঘন্টায় নতুন করে সংক্রমিত ৬ হাজার ৭৬৯ জন। একদিনে সুস্থ ২ হাজার ৩৮৭। ২৪ ঘন্টায় করোনার বলি ২২ জন। ওয়াকিবহাল মহলের বক্তব্য যেভাবে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে তাতে সেফ হোম বা কোয়ারেন্টিন কেন্দ্রের সংখ্যা না বাড়ানো ছাড়া কোনো উপায় নেই।
Related Articles
মোদী-মমতাকে তুলোধনা করলেন বাম নেতা সেলিম
বাঁকুড়া:, ২৫ জানুয়ারী:- যে আম্বানীর বিরুদ্ধে কৃষকরা লড়াই করছেন সেই মুকেশ আম্বানীর এক হাতে মোদি, অন্য হাতে মমতা। আবার এক পকেটে বিজেপি,অন্যটাতে তৃণমূল। তাই এই দুই রাজনৈতিক দলের কৃষক স্বার্থে কথা নেই,’সোমবার বাঁকুড়ার ইন্দাসে দলের এক কর্মী সভায় তিনি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই দাবী করলেন সিপিআইএম পলিট ব্যুরো সদস্য মহম্মদ সেলিম। এদিন মহম্মদ সেলিম আরো […]
নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো চাকুরীপ্রার্থীরা।
সুদীপ দাস , ২২ মার্চ:- প্রাথমিক টেটের কাউন্সেলিং ২৪ঘন্টার মধ্যে করতে হবে, পাশাপাশি মুখ্যমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ১৬৫০০ জন শিক্ষক নিয়োগ প্রক্রিয়া অতি দ্রুত সম্পূর্ন করার দাবীতে চুঁচুড়ায় জেলাশাসক দপ্তরে স্মারকলিপি প্রদান করলো চাকুরী প্রার্থীরা। সোমবার দুপূর থেকে তাঁরা পুনরায় বিক্ষোভে সামিল হয়। ২০১৪সালে প্রাথমিক টেটে উত্তীর্ন এইসমস্ত চাকুরীপ্রার্থীরা এর আগেও হুগলী জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের […]
গঙ্গা ভাঙ্গনে শ্রীরামপুরে সাংসদের আবাসনের একাংশে ধস , পরিদর্শনে সেচ দপ্তরের আধিকারিকরা।
গঙ্গার ভাঙ্গনে শ্রীরামপুরের বহুতল আবাসন ‘গঙ্গা দর্শন’ আবাসনে ধসে একাংশ গঙ্গায়। যে কোন সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। গঙ্গার ভাঙনে আতঙ্কিত শ্রীরামপুরের এক বহুতল আবাসনের আবাসিকরাl গতকাল বিকালে হঠাৎই আবাসনের পূর্বদিকের গার্ডওয়ালের একাংশ ভেঙে পড়ে। 1999 সালে তৈরী এই আবাসনে 75 টি পরিবার বসবাস করে। এই আবাসনের বাসিন্দা শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। উনি মাঝেমধ্যে এসে […]









