হুগলি, ২ফেব্রুয়ারি:- প্রতিবছরের মতো এবছরও মাধ্যমিক পরীক্ষার্থীদের নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেবার ব্যবস্থা করল বৈদ্যবাটি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবির ঘোষ (ভাই)। আজ থেকেই শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা, আর বৈদ্যবাটির ১০ নম্বর ওয়ার্ড এলাকার পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের পৌঁছে দিতে উদ্যোগী হয়েছেন সুবীর বাবু। তিনি জানান আমাদের ১০ নম্বর ওয়ার্ডের যত পরীক্ষার্থী আছে তাদের যে যে স্কুলে সিট পড়েছে, সেই সব স্কুলে আমরা তাদের পৌঁছে দেওয়ার বন্দোবস্ত করছি। এবং তার সঙ্গে সঙ্গে পরীক্ষার শেষে তাদের বাড়ি নিয়ে আসার ব্যবস্থা ও করেছি, এবং যতদিন এই পরীক্ষা চলবে এর সঙ্গে সঙ্গে তাদের হাতে পানীয় জলের বোতল পানীয় জলের বোতল ফুল এবং পেন তাদেরতুলে দিয়ে যাতে তারা ভালোভাবে পরীক্ষা দেয় তার জন্য শুভেচ্ছা জানিয়েছি, যতদিন পরীক্ষা চলবে তত দিন আমাদের এই কর্মসূচি চালু থাকবে।সুবীর বাবুর এই প্রশংসনীয় উদ্যোগকে দল মত নির্বিশেষে এলাকার বাসিন্দারা সাধুবাদ জানিয়েছে। কারণ পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে গিয়ে অনেক সময় দেখা যায়। পরীক্ষার্থীদের পরীক্ষার্থীরা চরম নাকালের মধ্যে পড়ে। এবং পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি দেরি হয়ে যায় প্রায় ৫০ টি অটো টোটো এই কাজে ব্যস্ত রয়েছে।





