এই মুহূর্তে জেলা

পান্ডুয়ার এসাআইআর শুনানি কেন্দ্রে কমিশনের আধিকারিককে হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল তৃণমূল নেতার।

হুগলি, ৩১ জানুয়ারি:- গত কয়েকদিন আগে পান্ডুয়ার একটি এসআইআর শুনানি কেন্দ্রে গিয়ে নির্বাচন কমিশনের আধিকারিকদের হুমকি দেওয়ার ভিডিও ভাইরাল হয়। যা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা আজ সকালে তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। সেই প্রসঙ্গে পান্ডুয়ার দাপুটে তৃণমূল নেতা সঞ্জয় ঘোষের বলেন নির্বাচন কমিশন এসআইআর নিয়ে মানুষ খে হয়রানি করছে। শুনানি তে যারা যাচ্ছে তাদের কোন রিসিপ্ট কপি দেওয়া হচ্ছেনা। কিন্তু সুপ্রিম কোর্টের বলছে কোন কিছু জমা দিলে তার রিসিপ্ট কপি দিতে। কিন্তু নিরাবাচন কমিশনের আধিকারিকদের কাছে তা চাইলে বলা হচ্ছে কপালে স্ট্যাম্প দিয়ে দেবো। ফলে নির্বাচন কমিশনার যা শিখিয়ে দিচ্ছে তাই বলছে।

বিজেপির নেতারা নোংরামী করে বাংলা দখল করতে চাইছে। কিন্তু আমরা মানুষের সঙ্গে থাকি। ১০০ বছর ধরে পান্ডুয়ার বাসিন্দা সেই পরিবারের মানুষ কে শুনানি তে ডাকা হচ্ছে। তারা রিসিপ্ট চাওয়া তে এই ধরনের কথা বলেছে আধিকারিকরা। তার জন্যই প্রতিবাদ করেছি, কি খারাপ করেছি? আমি যদি হাত পা ভাঙার কথা বলে থাকি, তাহলে বেশ করেছি। যাদের ৮০, ৯০ বছর বয়স, শারীরিক ভাবে অসুস্থ্য তাদের কেনো শুনানি তে ডাকা হবে? শুভেন্দুর ভালোলাগেনি তাই ও পোস্ট করেছে। হুগলি সাংগঠনিক জেলা বিজেপির প্রাক্তন সভাপতি তুষার মজুমদার বলেন নিজের গুরুত্ব বাড়ানোর জন্য বলছেন। এইসব করে নিজের সরকারের দিকে আঙ্গুল তুলছেন উনি। ২৬এর রাজনীতি তে ওই চিৎকারে কাজ হবেনা।