হুগলি, ৩১ জানুয়ারি:- মেহেতাবের পর নবি,এসআইআর শুনানিতে হাজির হয়ে প্রাক্তন ভারতীয় ফুটবলার বললেন,আমরা সাত ভাই বিশ্বাস করতে চাইছে না কমিশন। নির্বাচন কমিশন বিশ্বাস করতে পারছে না আমরা সাত ভাই, SIR শুনানিতে ডাক পেলে বললেন,ভারতীয় জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক ফুটবলার রহিম নবী। গত ২৮শে জানুয়ারি তার শুনানি ছিল পান্ডুয়া কৃষক বাজারে। কিন্তু সেই দিন না যেতে পারায় আজ শুনানি কেন্দ্রে যান সৈয়দ রহিম নবি। পান্ডুয়ায় ২৭৪ নম্বর বুথের ভোটার নবী। আদতে পান্ডুয়ার বাসিন্দা হলেও হাওড়ায় তার ফ্ল্যাট আছে। অধিকাংশ সময় তিনি কলকাতাতেই থাকেন। শুনানির নোটিশ পেয়ে আসেন পান্ডুয়ায়। ২০১৬ সালে পান্ডুয়া বিধানসভা থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটে লড়ে পরাজিত হয়েছিলেন।
রহিম নবী বলেন, আমরা সাত ভাই নির্বাচন কমিশন বিশ্বাস করতে পারছে না আমরা এতগুলো ভাই একসঙ্গে থাকি। জাতীয় দলের সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় ১০০ টা ম্যাচ খেলেছি,অধিনায়ক ছিলাম।কলকাতার তিন প্রধান দলের হয়েও খেলেছেন। তার বন্ধু প্রাক্তন ফুটবলার মেহেতাব হোসেনকেও শুনানিতে ডাকা হয়েছিল। নবী বলেন, আমাকে হেয়ারিংয়ে ডাকা হচ্ছে। নিশ্চয়ই ডাকবে, আমি সব সময় সাথ দেব। কিন্তু সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। ৯০ বছরের মানুষদের হেয়ারিং এ ডেকে হেনস্থা করা হচ্ছে। বয়স্ক মানুষদের এখন প্রমাণ দিতে হবে আমরা ভারতীয় নাগরিক কিনা। ভারতীয় দলে আমি যখন খেলেছি সেগুলো ফেরত নিয়ে নিই। আমার বাড়ির প্রত্যেককেই ডাকা হয়েছে। তাদের কাজই হচ্ছে মানুষকে হেনস্থা করা। আমার নাম ঠিক আছে কিনা, আমি এখানকার বাসিন্দা কিনা এগুলো দেখতে চেয়েছে। মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার এরা এখানে এসে সংবিধান ঠিক করবে। বাংলার মানুষকে এরা এভাবে আটকাতে পারবে না।




