হুগলি , ১২ ডিসেম্বর:- সকাল থেকে মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড হাতে নিয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ‘বঙ্গধ্বনি’ যাত্রায় সামিল হয়েছে গ্রামের মহিলা থেকে তৃনমূল কর্মীরা। বলরামবাটি হাটতলায় কালীমন্দিরে পুজো দিয়ে বিধায়ক বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর দশ বছরের কাজের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই বঙ্গধ্বনি যাত্রার আয়োজন। মানুষ মমতা ব্যানার্জী উন্নয়নের কাজে সন্তুষ্ট। নির্বাচনে জনতার রায়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জী। বিজেপি যতই মিথ্যা কুৎসা অপপ্রচার করুক, জনগন মুখ্যমন্ত্রীর উপর আস্হা রয়েছে।
Related Articles
হুগলির মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে বিক্ষোভ দেখালো আশা কর্মীরা।
হুগলি , ৪ জানুয়ারি:- সরকারী স্বাস্থ্য কর্মীদের মর্যাদা দেওয়া, ন্যুনতম বেতন ২১০০০ টাকা দেওয়া সহ মোট ১৩ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হুগলি জেলা চারটি মহকুমা থেকে হাজারখানেক আশা কর্মী চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে উপস্থিত হয়। সেখান থেকে […]
মাস্কহীন ক্রেতাদের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা হুগলি জেলা প্রশাসনের।
সুদীপ দাস, ২৫ অক্টোবর:- টানা দু’দিন রাজ্যে কোভিড সংক্রমনের সংখ্যা ন’শোর ঘর অতিক্রম করেছে। এই মুহুর্তে সকলকে কোভিড বিধি মানাতে উদ্যোগী হয়েছে পুলিশ-প্রশাসন। সোমবার চুঁচুড়া-মগরা ব্লকের বেশকিছু ব্যাবসায়ী সমিতিগুলিকে নিয়ে জরুরি বৈঠক করেন সদর মহকুমা শাসক সৈকত গাঙ্গুলি। এদিন চুঁচুড়ায় সদর মহকুমা শাসকের সভাকক্ষে এই আলোচনা সভা হয়। এবিষয়ে সদর মহকুমা শাসক কিছু বলতে না […]
জয় হিন্দ বাহিনীর উদ্যোগে কম্বল ও মশারি বিতরণের পাশাপাশি স্বাস্থ্য শিবির উত্তরপাড়ায়।
হুগলি, ৯ নভেম্বর:- হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর উদ্যোগে সমাজের সাধারণ মানুষেদের জন্য এক প্রশংসনীয় উদ্যোগ নেওয়া হলো। রবিবার সকালে উত্তরপাড়ার নেতাজি সুভাষ রোডের গম কল মোড়ে হুগলি জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি তথা বৈদ্যবাটি পুরসভার সিআইসি সুবীর ঘোষের উদ্যোগে অনুষ্ঠিত হল স্বাস্থ্য পরীক্ষার শিবির তার সঙ্গে সঙ্গে কম্বল বিতরণ এবং মশারি বিতরণ কর্মসূচি। এদিনের […]










