হুগলি , ৪ জানুয়ারি:- সরকারী স্বাস্থ্য কর্মীদের মর্যাদা দেওয়া, ন্যুনতম বেতন ২১০০০ টাকা দেওয়া সহ মোট ১৩ দফা দাবীর ভিত্তিতে আজ হুগলি জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিকের দপ্তরে ব্যাপক বিক্ষোভ দেখালো আশা কর্মীরা। এদিন পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে হুগলি জেলা চারটি মহকুমা থেকে হাজারখানেক আশা কর্মী চুঁচুড়া ঘড়ির মোড়ে এসে উপস্থিত হয়। সেখান থেকে মিছিল করে তাঁরা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে গিয়ে বিক্ষোভে ফেটে পরেন। দপ্তরের সামনেই মাইক বাজিয়ে নিজেদের দাবীদাওয়া তুলে ধরেন আশা কর্মীরা। এদিন এবিষয়ে তাঁদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসককে স্মারকলিপি দেওয়ার কথা।
Related Articles
লকডাউনের জেরে রানাঘাট কামারপাড়া মজসিদে নামাজ পড়া হলো না।
নদিয়া ,২৫ মে:- আজ পরিত্র ঈদ।সারা রাজ্যের পাশাপাশি নদিয়ার রানাঘাট কামারপাড়া মজসিদে নামাজ পড়া বন্ধ।সকলে বাড়িতেই নামাজ পড়েছেন।তবে ধর্মীয় রিতীনিয়মের বেড়াজালে আটকে লক ডাউন।আর এবার রানাঘাটের নদিয়া শান্তি সেবা কল্যান সমিতির সদস্যরা পায়রাডাংগার একটি ইট ভাটার শ্রমিকের পরিবারের সকলকে দুপুরে খাওয়ার ব্যবস্থা করলেন।আট থেকে আষি সকলকেই তারা পেট ভরে খাওয়ালেন সেই সাথে সচেতনও করলেন লক […]
হারিয়ে যাওয়া ফোন উদ্ধার করে মোবাইল মালিকদের হাতে তুলে দিল চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ২৫ সেপ্টেম্বর:- পুজোর আগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল মালিকদের হাতে ফিরিয়ে দিল কমিশনারেটের পুলিশ। রবিবার শ্রীরামপুর টাউন হলে একটি ঘরোয়া অনুষ্ঠানে উত্তরপাড়া, কোন্নগর, রিষড়া, শ্রীরামপুর থানা এলাকার বাসিন্দাদের হাতে হারিয়ে যাওয়া মোবাইল ফিরিয়ে দেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাগলভি, আইসি দিব্যেন্দু দাস, পুরপ্রধান বিজয় মিশ্র, পিন্টু মাহাতো। এ দিন […]
মঙ্গলাহাটের ধ্বংসস্তূপে ফের দেখা গেল আগুন।
হাওড়া, ২৪ জুলাই:- ফের আগুন দেখা গেল হাওড়ার মঙ্গলাহাটের এর পোড়া হাটে। সোমবার সকাল সাড়ে ন’টা নাগাদ সেখানে ধ্বংসস্তুপের মধ্যে সামান্য আগুন জ্বলতে দেখা যায়। দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভায়। বৃহস্পতিবার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর বেশ কয়েক দফায় ঘটনাস্থলের ছোট ছোট পকেটে আগুন লাগে এবং ওই আগুন ‘পকেট ফায়ার’ বলেই দমকল সূত্রের […]








