হুগলি , ১২ ডিসেম্বর:- বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী রাজ্যের সমস্যাকে তিনি নিজের সমস্যা বলে ভাবেন, যার জন্যেই তিনি সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে চলেছেন। আজ রিষড়া পশ্চিম রেলপাড়ের ব্রহ্মানন্দ স্কুলে দুয়ারে সরকার অনুষ্ঠানে এসে জানালেন রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিস্র। তিনি বলেন জন্ম থেকে মৃত্যু সর্বক্ষেত্রেই বাংলার মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিদি। এদিন স্থানীয় ব্রহ্মানন্দ স্কুল মাঠে এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্বাস্থ্যসাথী সহ অন্যান্য উন্নয়নমূলক প্রকল্পের নাম নথিভুক্ত জন্য ক্যাম্প বসে। মানুষের জনজোয়ার এবং জনপ্লাবনে এলাকা মুখরিত হয়ে ওঠে। স্থানীয় কাউন্সিলর শুভজিৎ সরকার, মনোজ গোস্বামী, সন্ধ্যা দাস এবং অভিজিত দাস তারাও এদিন সকাল থেকে দুয়ারে সরকার প্রকল্পের কাজের তদারকি করেন। এমনকি এলাকার কংগ্রেস নেতা সাবির আলী সহ অন্যান্য কর্মীরা স্বাস্থ্য সাথী প্রকল্পে মানুষরা তাদের ফর্ম যাতে ঠিকমত ভর্তি করতে পারেন সেই ব্যাপারে তদারকিও তারা শুরু করেন সকাল থেকে। সব মিলিয়ে এদিন এখানকার দুয়ারে সরকার কর্মসূচি বিপুলভাবে সাড়া পড়ে।
Related Articles
জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা, ৮ জানুয়ারি:- জানুয়ারিতেই নতুন সিলেবাস হাতে পেতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ফেব্রুয়ারিতেই তৈরি হয়ে যাবে মডেল প্রশ্নপত্র। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে। পরে চিরঞ্জীববাবু বলেন, সব বিষয়ে সিলেবাস পূনর্মূল্যায়নের কাজ আশাব্যঞ্জক। সরকারের অনুমতি পেলেই তা চালু হবে ২০২৪-’২৫ শিক্ষাবর্ষ থেকে। একাদশ এবং দ্বাদশ শ্রেণির জন্য পুরো পরিবর্তন হচ্ছে সিলেবাস। সরকার […]
বিধায়ক হয়েই বেআইনি কাজের বিরুদ্ধে সরব হলেন চুঁচুড়ার বিধায়ক।
সুদীপ দাস , ৫ মে:- বিধায়ক হতেই বেআইনি কাজের বিরুদ্ধে নেমে পড়লেন অসিত মজুমদার। দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছিল চুঁচুড়ার তোলা ফটকের বাসিন্দা শ্যামল সরকার বাড়ির পাশেই শহরের এক প্রোমোটার ফ্ল্যাট তৈরি করেছিলেন। সেই ফ্ল্যাট তৈরি সমস্ত সরঞ্জামই শ্যামল বাবুর বাড়ির জানলা বন্ধ করে রাখা ছিল। দীর্ঘদিনের এই অভিযোগ পেয়েই আজ তড়িঘড়ি পরিদর্শনে আসেন অসিত বাবু। […]
কোভিড বিধি মেনেই শুরু হলো ৩৫ তম হুগলী জেলা গ্রন্থমেলা।
সুদীপ দাস, ২০ ডিসেম্বর:- ৩৫তম হুগলী জেলা গ্রন্থমেলা শুরু হলো চন্দননগরে। চন্দননগর মেরীর মাঠে আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশিষ্ট সাহিত্যিক তথা মহাকাব্য ও পুরাণ বিশেষজ্ঞ ডঃ নৃসিংহ প্রসাদ ভাদুড়ীর। কোলকাতা সহ রাজ্যের নামীদামি প্রকাশনী সংস্থার মোট ৮২টি স্টল রয়েছে এই গ্রন্থ মেলায়। এছাড়া লিটল ম্যাগাজিনের জন্য আলাদা ১০টি স্টল এবং মাঠের একপাশে থাকছে […]








