হুগলি , ১২ ডিসেম্বর:- সকাল থেকে মুখ্যমন্ত্রীর রিপোর্ট কার্ড হাতে নিয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না। সিঙ্গুরের বলরামবাটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ‘বঙ্গধ্বনি’ যাত্রায় সামিল হয়েছে গ্রামের মহিলা থেকে তৃনমূল কর্মীরা। বলরামবাটি হাটতলায় কালীমন্দিরে পুজো দিয়ে বিধায়ক বেচারাম মান্না বলেন, মুখ্যমন্ত্রীর দশ বছরের কাজের রিপোর্ট কার্ড মানুষের হাতে তুলে দেওয়ার জন্য এই বঙ্গধ্বনি যাত্রার আয়োজন। মানুষ মমতা ব্যানার্জী উন্নয়নের কাজে সন্তুষ্ট। নির্বাচনে জনতার রায়ে তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে বাংলার মুখ্যমন্ত্রী হবেন মমতা ব্যানার্জী। বিজেপি যতই মিথ্যা কুৎসা অপপ্রচার করুক, জনগন মুখ্যমন্ত্রীর উপর আস্হা রয়েছে।
Related Articles
হাওড়ায় শালিমার ওয়ার্কস পরিদর্শনে ফিরহাদ হাকিম।
হাওড়া, ১৪ জুন:- হাওড়ার শালিমার ওয়ার্কস পরিদর্শনে এলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। এবার ওই সংস্থাকে লাভের মুখ দেখাতে তৎপর হলো রাজ্য সরকার। হাওড়ার শালিমার ওয়ার্কস লিমিটেড আগামী দিনে লাভের মুখ দেখবে বলে এদিন আশা প্রকাশ করেন মন্ত্রী। হাওড়ার শালিমার ওয়ার্কস লিমিটেডের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার সকালে শালিমার ওয়ার্কস পরিদর্শনে আসেন তিনি। এদিন মন্ত্রী […]
দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের বর্ণময় পদযাত্রা।
কলকাতা, ২২ ডিসেম্বর:- ইউনেস্কো বাংলার দুর্গোৎসবকে হেরিটেজ তকমা দেওয়ায় শহরের পুজো উদ্যোক্তাদের তরফে আজ কলকাতায় বর্ণময় পদযাত্রার আয়োজন করা হয়। অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে শুরু হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যায় ওই পদযাত্রা। ঢাক-ঢোল বাজিয়ে হাতে পোস্টার, বেলুন নিয়ে পদযাত্রায় সামিল হন পুজো উদ্যোক্তারা। পদযাত্রায় উপস্থিত ছিলেন দেবাশিষ কুমার, চন্দ্রীমা ভট্টাচার্য প্রমুখ। গত ১৫ […]
পঞ্চায়েত নির্বাচনের ব্যালট বক্সে থাকছে ইউনিক আইডেন্টিটি নাম্বার সঙ্গে কিউআর কোডও।
কলকাতা, ১৮ জানুয়ারি:- রাজ্য নির্বাচন কমিশন আসন্ন পঞ্চায়েত নির্বাচনের জন্য প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ব্যালট বাক্স কিনতে চলেছে।গ্রাম পঞ্চায়েতের জন্য ২৯ হাজার, জেলা পরিষদের জন্য ৮৫ হাজার ছোট ব্যালট বাক্স এবং পঞ্চায়েত সমিতির জন্য ২৫ হাজার নতুন বড় ব্যালট বাক্স কেনার বরাত দেওয়া হচ্ছে বলে রাজ্য নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এ ছাড়াও ২০১৮ […]








