কলকাতা , ১০ সেপ্টেম্বর:- রাজ্যের নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে রাজ্য সরকার ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে একথা জানিয়েছেন। তিনি বলেন আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। সে জন্য ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আর্জি আসছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে ১১ তারিখ রাজ্য জুড়ে লকডাউন হবে। রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ৩৭ হাজার ছাত্রছাত্রী। তার আগে দুই দিন তথা ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে লকডাউন হওয়ার কথা ছিল।
Related Articles
পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে।
কলকাতা , ৯ অক্টোবর:- পুজোর আগেই রাজ্য সরকারের ঘোষিত পুরোহিত ভাতা চালু করার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। ওই ভাষা চালু করার বিস্তারিত প্রক্রিয়া স্থির করতে আগামীকাল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সব জেলার জেলাশাসকদের সঙ্গে বৈঠকে বসবেন। ভাতার পাশাপাশি বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন জমা দেওয়ার পূর্ণাঙ্গ গাইড লাইন ওই বৈঠকেই স্থির করা হবে বলে নবান্ন সূত্রে […]
মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি পুজো উদ্বোধনকে ঘিরে আনন্দে ভাসলো হুগলির পুজো কমিটিগুলি।
হুগলি , ১৩ অক্টোবর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভার্চুয়ালি পুজো উব্দোধনকে ঘিরে আনন্দ উচ্ছাসে ভাসল বারোয়ারি পুজো কমিটিগুলি। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত চণ্ডীতলার বেগমপুর, ডানকুনি, শ্রীরামপুর,বৈদ্যবাটির পুজো মণ্ডপ গুলিতে সাধারণ মানুষ থেকে পুজো উদ্যোক্তাদের ভির ছিল লক্ষ্যনীয়। এছাড়া কচিকাচারাও জমায়েত করে সাংস্কৃতিক অনুষ্ঠানে পুজোর আমেজ বাড়িয়ে দেয়। শ্রীরামপুর নেতাজী মোড় সার্বজনীন পুজোর ভার্চুয়ালি উব্দোধন করেন […]
মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে হুগলির গোঘাট আবার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার।
হুগলি, ১৮ সেপ্টেম্বর:- হুগলি জেলার গোঘাট বিধানসভা এলাকা যেন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে দিনদিন।শুক্রবার গোঘাট থানার অন্তর্গত মান্দারণ গ্রামপঞ্চায়েত এলাকার সিংড়াপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হলো।মৃত ব্যক্তির নাম সদানন্দ দে(৩৩)। এদিন সকালে ওই ব্যক্তি নিজের দর্জির দোকান খুলতে আসেন। এরপর এলাকার বাসিন্দারা জানান ওই ব্যক্তি ভিতর থেকে দোকান বন্ধ করে দেন। এরপর অনেকক্ষন দোকান […]









