কলকাতা , ১০ সেপ্টেম্বর:- রাজ্যের নিট পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে রাজ্য সরকার ১২ সেপ্টেম্বরের সম্পূর্ণ লকডাউন প্রত্যাহার করে নিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ টুইট করে একথা জানিয়েছেন। তিনি বলেন আগে ১১ ও ১২ সেপ্টেম্বর লকডাউন হবে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু ১৩ সেপ্টেম্বর নিট পরীক্ষা রয়েছে। সে জন্য ছাত্রছাত্রীদের থেকে প্রচুর আবেদন আর্জি আসছে যাতে পরীক্ষার আগের দিন লকডাউন তুলে নেওয়া হয়। তা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হল। তবে ১১ তারিখ রাজ্য জুড়ে লকডাউন হবে। রবিবার নিট পরীক্ষায় বসবেন রাজ্যের ৩৭ হাজার ছাত্রছাত্রী। তার আগে দুই দিন তথা ১১ তারিখ শুক্রবার ও ১২ তারিখ শনিবার রাজ্য জুড়ে লকডাউন হওয়ার কথা ছিল।
Related Articles
হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল।
হাওড়া, ২৪ জুন:- হাওড়ায় ২ জনকে দল থেকে বহিষ্কার করলো তৃণমূল। দলের নির্দেশিকা নবজোয়ার কর্মসূচিতেই ঘোষণা করে গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই অনুযায়ী শনিবার সন্ধ্যায় হাওড়ার সলপে নিজের অফিস থেকে ২ তৃণমূল কর্মীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা করলেন হাওড়া সদরের তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ। এই দুজন এবার পঞ্চায়েত ভোটে কংগ্রেস […]
বড়সড় সিদ্ধান্ত মমতার; ২৪০ শয্যার করোনা সুপার স্পেশালিটি হাসপাতাল কলকাতায়।
প্রদীপ সাঁতরা ,২৪ মার্চ:- রাজ্যে ফের করোনার থাবা, আরও ২ জনের শরীরে মিলল সংক্রমণ। এই নিয়ে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯। সূত্রের খবর, এদের মধ্যে একজন লন্ডন থেকে দেশে ফিরেছিলেন। অন্যজন মিশর থেকে ভারতে ফেরেন। করোনা এই রাজ্যে এখনও পর্যন্ত এক জনের মৃত্যু হয়েছে। একসঙ্গে বহু রোগীর করোনা সংক্রমণ হলে পরিস্থিতি সামলাতে চীনের […]
অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থী।
হাওড়া, ৯ জুলাই:- অমরনাথ যাত্রায় গিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হাওড়ার একই পরিবারের তিন পুণ্যার্থীর। বেস ক্যাম্পে ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোনওরকম সন্ধান মেলেনি। উদ্বিগ্ন পরিবার। জানা গেছে, হাওড়ার বাড়ি থেকে তিন মহিলা অমরনাথ যাত্রার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গত ২রা জুলাই। তারা হাওড়া থেকে হিমগিরি এক্সপ্রেসে রওনা দেন। তারা ঠিক মতোন যাচ্ছিলেন […]








