স্পোর্টস ডেস্ক , ১০ সেপ্টেম্বর:- করোনা মুক্ত হলেন চেন্নাই সুপার কিংসের পেসার দীপক চহার । তাঁর দ্বিতীয় করোনা রিপোর্টও নেগেটিভ এসেছে । ইতিমধ্যেই টিম হোটেলে ফিরেছেন তিনি । সব ঠিক থাকলে দলের অনুশীলনে খুব তাড়াতাড়ি যোগ দেবেন দীপক । এই বিষয়ে CSK CEO কে এস বিশ্বনাথন বলেছেন, “পরপর দু’টো টেস্ট নেগেটিভ আসার পর দীপক চহার টিমে ফিরেছেন । এবার BCCI – এর প্রোটোকল অনুযায়ী, দীপককে কার্ডিওভাসকুলার টেস্ট করাতে হবে । যেটাতে বোঝা যাবে উনি সুস্থ হয়ে উঠছেন কি না । এরপর আরও একবার করোনা পরীক্ষা হবে । রিপোর্ট নেগেটিভ এলে তবেই অনুশীলনে যোগ দিতে পারবেন । উল্লেখ্য দীপক চহার ও ঋতুরাজ গায়কোয়াড় সহ চেন্নাই সুপার কিংসের 12 জন সদস্য করোনায় আক্রান্ত হন। তবে দীপক চাহার সুস্থ হলেও এখনও করোনা মুক্ত নন ঋতুরাজ ।
Related Articles
শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি।
কলকাতা, ১৯ মে:- শনিবার থেকে রাজ্যে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার কর্মসূচি। দুয়ারে সরকার কর্মসূচিতে এবার বিশেষভাবে সক্ষমদের জন্য বিশেষ ক্যাম্প করা হবে। লক্ষীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী প্রকল্পের পাশাপাশি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য সর্বাধিক আবেদন জমা পড়বে বলে মনে করছে রাজ্য সরকার। সেইমতো প্রস্তুতি ও শুরু হয়েছে। তবে নতুন কার্ডের আবেদন মঞ্জুর করার আগে স্টুডেন্ট […]
গঙ্গাবক্ষে ২০০ কিমি বিশেষ প্রশিক্ষণ এনসিসির।
হুগলি, ২ মে:- এনসিসি- র পশ্চিমবঙ্গ এবং সিকিম ডায়রেক্টরেটের ৬০ জন শিক্ষার্থীকে গঙ্গাবক্ষে ২০০ কিমি বিশেষ প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। যার পোশাকি নাম ‘সেইলিং এক্সপিডিশন’। ফরাক্কা থেকে শুরু করে কলকাতা পর্যন্ত গঙ্গাবক্ষে পালতোলা ৩টি নৌকো করে মোট ষাট জন ছেলে ও মেয়ে শিক্ষার্থী এই অভিযানে অংশগ্রহণ করে। শুক্রবার সকাল ১১ টা নাগাদ তিনটি নৌকা চুঁচুড়া […]
অবিকল মেসি ! নিউ লুকে প্রাক্তন কোন ফুটবলারের সঙ্গে মিল ? জেনে নিন ।
স্পোর্টস ডেস্ক , ১৫ জুন:- বরাবর দাড়ি রাখায় স্বচ্ছন্দ মেসি। কিন্তু কোভিড পরবর্তী ফুটবলে নিজেকে একটু পাল্টেছেন লিও। আর এই লুকের সঙ্গে অন্য এক ফুটবলারদের লুকের মিলে রয়েছে। নতুন কোনও ফুটবলার নয়, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কিংবদন্তি ফুটবলার গ্যারি নেভিলের সঙ্গে মেসির লুক বেশ মিলে গিয়েছে। ফ্যানেরা অবশ্য সেটা খেলায় করেনি। এক ফুটবল ব্রডকাস্টার এই মিল […]










