স্পোর্টস ডেস্ক , ৯ সেপ্টেম্বর:- আর কয়েক দিন পরেই সংযুক্ত আরব আমিরশাহীতে শুরু হতে চলেছে আইপিএল। কড়া বায়ো-বাবলের মধ্যে থাকতে হচ্ছে দলগুলিকে। সুরক্ষার কোনও খামতি রাখেনি বিসিসিআই। কিন্তু তাও পুরো পরিস্থিতি সরেজমিনে দেখতে চান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই বুধবার দুবাই উড়ে গেলেন তিনি। বুধবার নিজের ইনস্টাগ্রামে একটি ছবি দেন সৌরভ। সেখানে দেখা যাচ্ছে, ইন্ডিগোর চার্টার্ড ফ্লাইটের সামনে দাঁড়িয়ে সৌরভ। মুখে জোড়া মাস্ক ও ফেস শিল্ড পরে রয়েছেন তিনি। দেখে বোঝা যাচ্ছে, যথেষ্ট সুরক্ষা নিয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখেছেন, “আইপিএলের জন্য দুবাই যাওয়ার জন্য ছ’মাস পরে বিমানে উঠছি। জীবন বদলে গিয়েছে।” বিমানের ভিতরে বসেও নিজের ছবি দিয়েছেন দাদা।
Related Articles
বিরোধীদের অভিযোগ উড়িয়ে পৌর-প্রশাসকের দাবী রিষড়াই ভ্যাকসিনে জেলার মধ্যে প্রথম।
হুগলি, ২৯ জুন:- করোনা ভ্যাকসিন নিয়ে নিন্দুকদের অপপ্রচার কার্যত উড়িয়ে দিয়ে রিষড়া পৌরসভার মুখ্য প্রশাসক বিজয় সাগর মিশ্র জানালেন করোনা টিকাকরনে জেলার মধ্যে রিষড়া পুরসভা় এক নম্বরে রয়েছে জেলার মধ্যে। বিজয়বাবু বলেন এই করোনাকালে মানুষদের সুরক্ষা দিতে রাজ্য সরকারের নির্দেশ মত আমাদের এখানে টিকাকরণ চলছে। ইতিমধ্যেই এই পুর এলাকায় ৩৫ হাজার মানুষকে করোনার টিকা দেয়া […]
উলুবেড়িয়ায় পেট্রোল পাম্পে টাকা লুট।
উলুবেড়িয়া, ৮ জানুয়ারি:- আগ্নেয়াস্ত্র দেখিয়ে পেট্রল পাম্পে লুটপাট চালালো একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে উলুবেড়িয়ার ১৬নং জাতীয় সড়কের ধারে রঘুদেবপুরে। পাম্পের কর্মীদের অভিযোগ, চারজনের একটি দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র দেখিয়ে কাউন্টারে ঢুকে ১লক্ষ ৯০ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রাজাপুর থানার পুলিশ। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ঘটনার তদন্ত শুরু […]
পুলিশ হেফাজতে তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবায়।
সুদীপ দাস , ২০ মে:- পুলিশ হেফাজতে এক তরুনের মৃত্যুর ঘটনায় উত্তেজনা পোলবা থানার ঝাপানতলায়। মৃত তরুনের নাম শুভঙ্কর আইচ(২১)। ঘটনায় আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পোলবা থানার ঝাপানতলা এলাকায়। সপ্তাহ খানেক আগে ওই এলাকার বাসিন্দা রবীন ঘোষের বাড়িতে চুরির ঘটনা ঘটে। সেই ঘটনাতেই সন্দেহের তীর ছিলো এলাকার এক ১৭বছরের কিশোর সৌমেন মালিক […]







