স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- রবিবার সেশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। যে ভিডিওতে বাড়ির জিমের সরঞ্জামে ওয়ার্ক আউট করতে নিজেকে ব্যস্ত রেখেছেন তারকা ক্রিকেটার। করোনার কারণে ক্রিকেট থেকে এই দীর্ঘ বিরতিতে ফিটনেস ধরে রাখতে এদিন সাইকেলিং করলেন জসপ্রীত। প্রসঙ্গত চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। গত বছর অজিদের ডেরায় দারুণ বোলিং করেছিলেন জসপ্রীত। করোনা পরবর্তী ক্রিকেটে আইপিএল শুরু হলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহকে খেলতে দেখা যাবে। এরপর ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত কোহলিরা প্রথম ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া সফরের জন্য তাই নিজেকে এখন থেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখছেন জসপ্রীত।
Related Articles
বুন্দেশলিগায় বায়ার্ন এর বাজিমাৎ, চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত ।
স্পোর্টস ডেস্ক , ১৭ জুন:- করোনা ভাইরাসের পর নতুন করে শুরু হওয়া জার্মান বুন্দেশলিগায় শিরোপা জিতে নিয়েছে বায়ার্ন। ওয়েন্ডার ব্রেমেনকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। এই ম্যাচেও জয় সূচক একমাত্র গোলটি করেন পোল্যান্ডের তারকা রবার্ট লেভানদস্কি। ম্যাচের ৪৩ মিনিটে গোলটি করেন তিনি। বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের বাকি আছে আর দুটি ম্যাচ। বুরুশিয়ার বাকি আছে ৩টি […]
দিল্লি বিধানসভার ৭০ কেন্দ্রে প্রার্থী ঘোষণা আপের।
সোজাসাপটা ডেস্ক,১৫ জানুয়ারি:- যেখানে বিজেপি কংগ্রেস অথবা বিএসপি নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করে উঠতে পারল না,সেখানে এদের সবাইকে পিছনে ফেলে দিল্লি বিধানসভায় প্রার্থী ঘোষণা আপের। ভোট 8 ফেব্রুয়ারি। সমস্ত বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল ।যদিও ১৫ জন বিধায়ক এই তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রত্যাশা মতন কাজ করে উঠতে […]
হিন্দমোটরে নাবালিকাকে যৌন হেনস্থা পৌঢ়ের , মাথা ন্যাড়া করে পুলিশের হাতে তুলে দিলো বাসিন্দারা
হুগলি , ১৪ নভেম্বর:- হিন্দমোটর নন্দনকানন এলাকায় এক ১০ বছরের নাবালিকাকে যৌন হেনস্থার ঘটনায় উত্তেজনা ছড়ালো এলাকায়। শনিবার অভিযুক্ত পৌঢ়কে মাথা ন্যাড়া করে গণধোলাই দিয়ে উত্তরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেয় উত্তেজিত জনতা। এলাকাবাসীর অভিযোগ গতকাল পাড়ায় খেলা করছিলো ওই নাবালিকা। অভিযুক্ত পৌঢ় মানিক সাহা(৬০) নিজের বাড়ি ফাঁকা থাকার সুযোগে ওই নাবালিকাকে চকলেট ও চিপ্স […]








