স্পোর্টস ডেস্ক, ১২ জুলাই:- রবিবার সেশ্যাল মিডিয়ায় নিজের ফিটনেস ভিডিও পোস্ট করেছেন বুমরাহ। যে ভিডিওতে বাড়ির জিমের সরঞ্জামে ওয়ার্ক আউট করতে নিজেকে ব্যস্ত রেখেছেন তারকা ক্রিকেটার। করোনার কারণে ক্রিকেট থেকে এই দীর্ঘ বিরতিতে ফিটনেস ধরে রাখতে এদিন সাইকেলিং করলেন জসপ্রীত। প্রসঙ্গত চলতি বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলের বোলিংয়ে প্রধান ভরসা জসপ্রীত বুমরাহ। গত বছর অজিদের ডেরায় দারুণ বোলিং করেছিলেন জসপ্রীত। করোনা পরবর্তী ক্রিকেটে আইপিএল শুরু হলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে বুমরাহকে খেলতে দেখা যাবে। এরপর ভারতের আন্তর্জাতিক সূচি শুরু হলে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই সম্ভবত কোহলিরা প্রথম ম্যাচ খেলবে। অস্ট্রেলিয়া সফরের জন্য তাই নিজেকে এখন থেকে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত রাখছেন জসপ্রীত।
Related Articles
আন্দুলে ভয়াবহ আগুন। পুড়ে ছাই কয়েকটি দোকান।
হাওড়া, ১২ মার্চ:- হাওড়ায় আন্দুল বাসস্ট্যান্ডের কাছে বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুন লাগে। কাঠের গুদাম, ফার্নিচার দোকান সহ বেশ কয়েকটি আরও দোকান এতে ক্ষতিগ্রস্ত হয়। তবে, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল সূত্রের খবর রাত দেড়টা […]
আমতায় আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রকে খুনের অভিযোগ। পুলিশের পরিচয় দিয়ে আততায়ীরা।
হাওড়া, ১৯ ফেব্রুয়ারি:- শুক্রবার রাতে আলিয়া ইউনিভার্সিটির প্রাক্তন এক ছাত্রকে তিনতলার ছাদ থেকে ফেলে মারার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে হাওড়ার আমতা থানার সারদা দক্ষিণ খাঁ পাড়ায়। মৃত যুবকের আনিস খান (২৮)। আনিসের বাবা সালাম খানের অভিযোগ, শুক্রবার রাত ১টা নাগাদ পুলিশের পরিচয় দিয়ে আসা চারজন এসে ছেলেকে ডাকতে থাকে। একজনের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বলে অভিযোগ […]
ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য মগড়ার দিগসুই-হোয়েরা এলাকায়।
হুগলি,২০ জানুয়ারি:- ওয়াকফ বোর্ডের সম্পত্তি বেদখলকে কেন্দ্র করে চাঞ্চল্য মগড়ার দিগসুই-হোয়েরা এলাকায়। স্থানীয়রা এবিষয়ে ব্যান্ডেল লিচুবাগানে ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে এসে ব্যাপক বিক্ষোভ দেখায়। এবিষয়ে তাঁরা বিএলআরও-কে সরাসরি দায়ী করে বলেন ওই জমি ব্যাক্তিগত মালিানার নামে করে দেওয়ার পিছনে তিনি যুক্ত রয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মগড়া থানার অন্তর্গত দিগসুই-হোয়েরা গ্রাম পঞ্চায়েতের অধীনে […]









