সোজাসাপটা ডেস্ক , ১২ জুলাই:- করোনার কবলে এবার বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বর্যা এবং নাতনি আরাধ্যাও। রবিবার তাঁদের দ্বিতীয় টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। খবরটি জানিয়ে ও তাঁদের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে। জানা গিয়েছে, করোনার মৃদু উপসর্গ থাকায় শুক্রবারই অমিতাভ বচ্চনের করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট পজিটিভ এলে শনিবার বচ্চন পরিবারের বাকি সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষায় কেবল অভিষেক বচ্চনের রিপোর্ট পজিটিভ বেরোয়। পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ আসে। এরপর এদিন সকালে ফের জয়া বচ্চন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং আরাধ্যার করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে জয়া বচ্চন করোনামুক্ত থাকলে আক্রান্ত হয়েছেন ঐশ্বর্যা এবং আরাধ্যা। তাঁদেরও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সূত্রের খবর।
Related Articles
ভোটের নিরাপত্তা ও নজরদারি বাড়াতে এআই প্রযুক্তি ব্যবহার করছে কমিশন।
কলকাতা, ২৩ এপ্রিল:- লোকসভা ভোটের নিরাপত্তা ও নজরদারীর ব্যবস্থা জোরালো করতে এবারই প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করছে নির্বাচন কমিশন। এই প্রথম ওই প্রযুক্তির সুফল মিলল হাতে কলমে। কমিশন সূত্রে জানা গছে, প্রথম দফার ভোটে কোচবিহারের একটি বুথে একজন প্রিসাইডিং অফিসারকে দেখা যায় ভোটারদের কানে কানে কিছু বলছেন। কলকাতা অফিসে বসেই ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে […]
শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। কৌতুহল পক্ষী প্রেমীদের।
হাওড়া, ২৭ এপ্রিল:- শীতের অতিথির হঠাৎ আগমন গ্রীষ্মের দাবদাহে। হাওড়ার গঙ্গায় পরিযায়ী পাখির আগমন। কৌতুহল পক্ষী প্রেমীদের। হাওড়ার গঙ্গায় এবার দেখা গেল বিদেশি এক মেহমানের। আর তাকে ঘিরেই কৌতুহল বেড়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পক্ষী প্রেমীদের। স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরেই হাওড়ার তেলকল ঘাট সংলগ্ন গঙ্গার নির্জন এবং ছায়াঘেরা শীতল স্থানে পাখিটি […]
দুয়ারের রেশন নিয়ে জটিলতা দূর করতে ডিলার পিছু গ্রাহকের সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে সরকার।
কলকাতা, ২ সেপ্টেম্বর:- দুয়ারে রেশন প্রকল্প নিয়ে জটিলতা দূর করতে রাজ্য সরকার রেশন ডিলার পিছু গ্রাহকের সংখ্যা নির্দিষ্ট করে দিচ্ছে। বিপুল পরিমাণ গ্রাহকের সংখ্যার দরুণ দুয়ারে রেশন প্রকল্পের আওতায় পরিষেবা দিতে অসুবিধা হচ্ছে।বিভিন্ন জেলার রেশন ডিলারদের কাছ থেকে এই মর্মে অভিযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত বলে খাদ্য দফতর সূত্রে জানা গেছে। বর্তমানে রাজ্যের প্রায় ২১ হাজার […]









