বিষ্ণুপুর, ১২ জুলাই:- আবারো বড়সড় ধাক্কা। করোনা সংক্রমনের জেরে বাঁকুড়ার বিষ্ণুপুর পৌরসভা বন্ধ করে দেওয়া হল। আপাতত নোটিশ দেওয়া হয়েছে। ১৯ শে জুলাই পর্যন্ত পৌরসভা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। পরবর্তীকালে সময়সীমা আরো বাড়ানো হতে পারে বলে দাবি পৌরপ্রধানের। বাঁশের খুঁটি দিয়ে ঘিরে ফেলা হচ্ছে পুরো পৌরসভার বিল্ডিং। পৌরসভা বন্ধ থাকার বিঘ্নিত হতে পারে পৌর পরিসেবা ধারণা ওয়াকিবহাল মহলের। পৌর প্রধানের বক্তব্য , পৌরসভার এক স্বাস্থ্যকর্মীর করোনা সংক্রমণ দেখা দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পৌর কর্তৃপক্ষ। ফায়ার বিগেট দিয়ে জীবাণুনাশক স্প্রে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী দুদিন। পরবর্তীকালে অবস্থা বুঝে পৌরসভা খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে দাবি পৌরপ্রধানের।
Related Articles
ঘৃণা, বিদ্বেষকে সরিয়ে ভালোবাসার ভুবন গড়ার আওয়াজ উঠলো বসন্ত উৎসবে।
হাওড়া, ৯ মার্চ :- ঘৃণা, বিদ্বেষকে সরিয়ে ভালোবাসার ভুবন গড়ার আওয়াজ উঠলো বসন্ত উৎসবে। রাজীবপুর অগ্রণী পাঠাগারের উদ্যোগে ২য় বর্ষ বসন্ত উৎসবে বিভেদ ও বিভাজনের জাল ছিন্ন করে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার শপথ উচ্চারিত হল। শান্তিনিকেতনের আদলে গ্রন্থাগার প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় বসন্ত উৎসব। গ্রন্থাগারের শিশু ও কিশোর বিভাগের পাঠকরা পলাশ ফুল ও কামিনী […]
একটি বুথে পরাজয়, দলেরই অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা, সলপে উত্তেজনা।
c হুগলি, ৫ জুন:- লোকসভা ভোটে একটি বুথে (পার্টে) পরাজয় হলো কেন, অপর গোষ্ঠীর হাতে নিগৃহীত তৃণমূল নেতা। এই ঘটনায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুড় বিধানসভা এলাকায় সলপের ডাঁসীতে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। অভিযোগ, মারধর করা হয় স্থানীয় এক তৃণমূল নেতা’কে। ঘটনায় উত্তেজনা থাকায় বুধবার এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ ও র্যাফ। এলাকায় চলছে ধরপাকড়। এই […]
ভোটে হারলেও মানুষের সেবায় নিয়োজিত দিলীপ !
সুদীপ দাস , ৩১ মে:- ভোট ময়দানে তৃণমূলের কাছে পরাজিত হয়েছেন তিনি। মানুষের রায় তাঁর দিকে না গেলেও তিনি সর্বদা মানুষের সাথেই রয়েছেন। হুগলীর চাঁপদানী বিধানসভা কেন্দ্রে এবারে বিজেপির প্রার্থী হয়েছিলেন দিলীপ সিং। কিন্তু নিকটবর্তী প্রার্থী তৃণমূলের অরিন্দম গুঁইনের কাছে তিনি পরাজিত হন। মানুষের রায় দু’হাত পেতে মেনে নিয়ে তিনি পুনরায় মানুষের সেবায় নিয়োজিত হলেন। […]







