সোজাসাপটা ডেস্ক,১৫ জানুয়ারি:- যেখানে বিজেপি কংগ্রেস অথবা বিএসপি নিজেদের প্রার্থী তালিকা প্রস্তুত করে উঠতে পারল না,সেখানে এদের সবাইকে পিছনে ফেলে দিল্লি বিধানসভায় প্রার্থী ঘোষণা আপের। ভোট 8 ফেব্রুয়ারি। সমস্ত বিধানসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল ।যদিও ১৫ জন বিধায়ক এই তালিকা থেকে বাদ পড়েছেন। এদের মধ্যে অনেকেই প্রত্যাশা মতন কাজ করে উঠতে পারেননি এবং অনেকেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত। কপিল মিশ্রর মত চার বিধায়ক অন্য দলে যুক্ত হয়েছেন এবং ফলো তো সেই চার কেন্দ্রে নতুন প্রার্থী দিতে হয়েছে। মোট ৭০ জন প্রার্থীর তালিকায় 8 জন মহিলা প্রার্থী।
তবে কিছু নতুন মুখ ও এসেছে। মুখ্যমন্ত্রী কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী সিসোদিয়া লড়ছেন তাদের পুরনো কেন্দ্র থেকেই। অর্থাৎ কেজরিওয়াল লড়ছেন দিল্লি থেকে এবং সিসোদিয়া লড়ছেন পরপর গঞ্জ থেকে। বাদ পড়া লাল বাহাদুর শাস্ত্রীর নাতি আদর্শ স্ত্রী জানান টাকার বিনিময় প্রার্থীপদ কেনাবেচা করছেন কেজরিওয়াল। দলীয় সূত্রের খবর কেজরিওয়াল বিরোধী প্রশান্ত ভূষণ এর লোক পঙ্কজ ও বাদ পড়েছেন। এই প্রশান্ত আগে কেজরিওয়াল ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তার কেন্দ্রে টিকিট পেয়েছেন দলেরই কর্মীদিলিপ পান্ডে।Related Articles
হাওড়া জেলা গ্রামীণেও সাংগঠনিক রদবদল তৃণমূল কংগ্রেসের।
হাওড়া, ১৭ আগস্ট:- দলে এক পদ এক নীতি কার্যকর করতে সোমবার হাওড়া জেলা শহরের পাশাপাশি গ্রামীণেও সাংগঠনিক পদে ব্যাপক রদবদল করল তৃণমূল। হাওড়া জেলা গ্রামীণে দলের চেয়ারম্যান হলেন উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। গ্রামীণ জেলায় দলের নতুন সভাপতি হলেন বাগনানের বিধায়ক অরুণাভ সেন। আগে এই পদে ছিলেন রাজ্যের বর্তমান জনস্বাস্থ্য ও কারিগরি মন্ত্রী তথা উলুবেড়িয়া দক্ষিণ […]
মাঝ গঙ্গায় নৌকা বিহার, বার্জে ধাক্কা মেরে উল্টে গেলো নৌকা।কোনো ভাবে প্রাণে বাঁচলেন ছয় জন।
হুগলি, ২৩ এপ্রিল:- পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে রিষড়া থেকে আজ বিকালে পাঁচজন একটি ডিঙি নৌকা করে গঙ্গায় ভ্রমনে বের হন। তাদের একজন মহিলাও ছিলেন।মাঝি নিয়ে মোট ছয় জন ছিলেন। নৌকায় মদ্যপান চলছিল। সন্ধা সাতটা নাগাদ উত্তরপাড়া খেয়া ঘাট ও আড়িয়াদহ ফেরি ঘাটের মাঝ গঙ্গায় একটি বার্জে ধাক্কা মারে নৌকাটি। গঙ্গায় তলিয়ে যায় নৌকা। […]
ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর।
হাওড়া, ২ নভেম্বর:- ফের উত্তপ্ত হাওড়ার শালিমার স্টেশন চত্বর। জুলাই মাসের পর ফের আরও একবার গন্ডগোল ওই এলাকায়। এলাকার দখলদারি ও তোলাবাজি নিয়েই গন্ডগোল হয় বলে অভিযোগ। পার্কিং নিয়েই মূলত গন্ডগোল। দুই গোষ্ঠীর গন্ডগোলে হাতাহাতির পাশাপাশি চলে ইটবৃষ্টি। ঘটনাস্থলে বি গার্ডেন থানার পুলিশ। র্যাফ মোতায়েন করা হয়েছে। Post Views: 425








