হাওড়ার, ১৯ আগস্ট:- হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত বাঁকড়া খানপাড়ার বাসিন্দা শামিমা বেগমের মেয়ে সাকিনা বেগম কাবুলের বাসিন্দা রুশল খানের সঙ্গে বিবাহ সূত্রে গত দশ বছর ধরে সেখানে আছেন। গত দু’মাস আগে ফোনে মেয়ের সঙ্গে শেষবার মায়ের যোগাযোগ করা সম্ভব হয়েছিল। এরপর থেকেই বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ। বহুবার চেষ্টা করার পরেও মা এবং মেয়ের আর কোনও যোগাযোগ হয়নি। এখন এই পরিস্থিতিতে খুবই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন পরিবার সহ বাঁকড়া খানপাড়া স্থানীয় বাসিন্দারাও। সরকারের কাছে পরিবারের আবেদন দ্রুত এদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।
Related Articles
করোনা পরিস্থিতি নিয়ে রাজভবনে রাজ্যপালের সাথে বৈঠক মুখ্যসচিব এর।
কলকাতা , ১৯ এপ্রিল:- করোনা পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের গৃহীত পদক্ষেপ সম্পর্কে আলোচনা করতে মুখ্যসচিব আলাপন বন্দোপাধ্যায় আজ রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর এর সঙ্গে বৈঠক করেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার কি ব্যবস্থা নিয়েছে রাজ্যপাল আজ তা সরকারের কাছে জানতে চান। তারপরেই রাজভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন মুখ্যসচিব। রাজ্যপালের সঙ্গে তাঁর ৪৫ মিনিট বৈঠক হয়েছে […]
আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে
হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]
শীতলকুঁচিতে গুলিবিদ্ধ তরুণ।
শীতলকুঁচি , ১০ এপ্রিল:-কলঙ্কিত হল উত্তরবঙ্গ, ভোটের সময় গন্ডগোল, বোমাবাজির ঘটনা মধ্য থেকে দক্ষিণবঙ্গে ঘটেছে যুগের পর যুগ । এই মস্তানরাজ্ উত্তরবঙ্গে থাকলেও খুন খারাপি বা মারপিটের ঘটনা প্রায় হয় না । সেখানে নক্সাল আন্দোলনে হয়তো অনেক প্রাণ গিয়েছিলো কিন্তু তাও ১৯৭২ পরে শান্তিপূর্ণ ভোটই হয়েছে চিরকাল। হয়তো বাম জমানায় ভোট কারচুপির ঘটনা সামনে আসলেও […]






