কলকাতা ,১৪মার্চ;- নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আহত হওয়ার ঘটনায় প্রেক্ষিতে নির্বাচন কমিশন নিরাপত্তার দ্বায়িত্বে থাকা আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।রাজ্যের নিরাপত্তা অধিকর্তা পদ থেকে বিবেক সহায়কে অপসারিত করে সাসপেন্ড করা হয়েছে। মুখ্যমন্ত্রীর ওপর হামলার অভিযোগের ঘটনায় পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পদ থকে সরিয়ে বিভূ গোয়েলকে সরিয়ে দেওয়া হয়েছে । তাঁর জায়গায় দায়িত্ব নিচ্ছেন স্মিতা পান্ডে। অপরদিকে,পুলিশ সুপারের পদ থেকে প্রবীণ প্রকাশকে অপসারণ করে দায়িত্ব দেওয়া হচ্ছে সুনীল কুমার যাদবকে। এদের দুজনকেই নির্বাচনের কোনও দায়িত্বে না রাখার নির্দেশ দিয়েছে কমিশন।
Related Articles
সর্বনিম্ন স্কোর ! ধোনির ২০০ তম ম্যাচেও হার চেন্নাই এর
স্পোর্টস ডেস্ক , ২০ অক্টোবর:- এটা ছিল আইপিএলে প্রথম ক্রিকেটার হিসেবে ধোনির ২০০তম ম্যাচ। কিন্তু, ব্যাট হাতে বড় রান পাননি তিনি। ২৮ বলে ২৮ করে রান আউট হয়েছিলেন। চেন্নাইও হারল রাজস্থানের কাছে। আইপিএলের প্লে-অফে যাওয়ার রাস্তা দুর্গম হয়ে উঠল সিএসকে-র সামনে। বাকি ম্যাচগুলোর প্রতিটাতে জিতলে তাদের পয়েন্ট পৌঁছবে ১৪-তে। যা মোটেই প্লে-অফ নিশ্চিত করছে না। প্রথমার্ধে টস জিতে ব্যাট করতে নেমে ৫ […]
জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো।
হাওড়া, ৩০ আগস্ট:- সোমবার জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে হয়ে গেল দুর্গাপূজার কাঠামো পুজো। এর মাধ্যমেই শারদোৎসবের সূচনা হল। প্রথাগতভাবে মঠে দুর্গা প্রতিমার কাঠামো পুজোর মধ্যে দিয়েই শারদীয়া উৎসবের প্রস্তুতি শুরু হয়ে থাকে প্রতি বছর। সেই চিরাচরিত রীতি মেনেই এদিন জন্মাষ্টমীর সকালে বেলুড় মঠে দেবী দূর্গার কাঠামো পুজো দিয়ে শুরু হলো এ বছরের দেবীর আবাহন। মঠের […]
বিসর্জনে চন্দননগরে আলোর জাদু।
চন্দননগর, ১১ নভেম্বর:- সোমবার, সন্ধ্যা ৭ টা নাগাদ চন্দননগরে শুরু হল আলোর যাদু। জগদ্ধাত্রী বিসর্জন শোভাযাত্রায় বিভিন্ন বারোয়ারি নিজেদের আলো ঝলমলে শোভাযাত্রা শুরু করে। ঐতিহাসিক শোভাযাত্রা দেখতে লক্ষাধিক মানুষের ঢল নামে এই শহরে। এ বার চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির আওতাধীন মোট পুজোর সংখ্যা ছিল ১৭৭। এর মধ্যে চন্দননগর থানা এলাকায় ১৪৪ এবং ভদ্রেশ্বরে ৩৩ […]







